NEET 'কেলেঙ্কারি' নিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ রাহুল গান্ধীর, সংসদে উত্থাপন করবেন?
আজ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ। তাঁকে বিঁধতে ছাড়ছেন না কংগ্রেস নেতৃত্ব। এনইইটি NEET পরীক্ষা নিয়ে মোদীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। এই পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছেন রাহুল। আগামী দিনে লোকসভাতেও এই বিষয়টি উত্থাপন হবে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
NEET-UG 2024 পরীক্ষায় অনিয়ম হয়েছে। এই অভিযোগ করা হচ্ছে। দেশব্যাপী পড়ুয়াদের মধ্যেও ক্ষোভের জন্ম হয়েছে। এই বছর মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় নম্বর বাড়ানো হয়েছে। এই দাবি করা হচ্ছে।

NEET ইস্যু নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরব হয়েছেন। কাগজ ফাঁসের ইস্যু থেকে ছাত্রদের মুক্ত করার জন্য তিনি লড়াই করবেন। কংগ্রেস এই ইস্যুতে লড়াই করার জন্য সম্যক পরিকল্পনা, নীতিও স্থির করেছে। এই দাবি করেছেন রাহুল। এক্স হ্যান্ডেলে রাহুল এই বিষয়ে বার্তা দিয়েছেন।
রাহুল এক্স হ্যান্ডেলে লিখেছেন, " নরেন্দ্র মোদী এখনও শপথ নেননি। NEET পরীক্ষায় কেলেঙ্কারিতে ২৪ লক্ষেরও বেশি ছাত্র এবং তাদের পরিবারকে ধ্বংস করেছে। একই পরীক্ষা কেন্দ্র থেকে ছয় জন শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর নিয়ে পরীক্ষায় শীর্ষে। অনেকে এমন নম্বর পেয়েছে, যা প্রযুক্তিগতভাবে সম্ভব নয়। সরকার প্রশ্ন ফাঁসের সম্ভাবনা অস্বীকার করছে।"
এই পরীক্ষায় প্রশ্ন ফাঁস হচ্ছে। শিক্ষা মাফিয়া ও সরকারের যোগসাজশে এই কাজ হয়ে আসছে। কংগ্রেস এই বিষয় মোকাবিলার জন্য পরিকল্পনা তৈরি করেছে। কংগ্রেস ভোটের ইস্তাহারেও এই কথা বলা হয়েছিল৷ জানিয়েছে রাহুল গান্ধী৷
" আজ আমি দেশের সব পড়ুয়াদের আশ্বাস দিচ্ছি। আমি সংসদে আপনার কণ্ঠস্বর হয়ে উঠব। আপনাদের ভবিষ্যতের বিষয়গুলিকে জোরালোভাবে উত্থাপন করব। যুবকরা ভারতে আস্থা প্রকাশ করেছে। ভারত তাদের কণ্ঠকে চাপা দিতে দেবে না।" জোর গলায় এই দাবি করেছেন সোনিয়া পুত্র।
অভিযোগ, নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র থেকে শয়ে শয়ে পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। এনটিএ জানিয়েছে, সময় নষ্ট ও ভুল প্রশ্নের কারণে শিক্ষার্থীদের জন্য গ্রেস নম্বর বরাদ্দ করা হয়েছিল। দেড় হাজার জনের বেশি পরীক্ষার্থীকে দেওয়া গ্রেস নম্বর হয়েছে। অভিযোগের ভিত্তিতে, শিক্ষা মন্ত্রক বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে।












Click it and Unblock the Notifications