প্রধানমন্ত্রী মোদী'র পাঁচটি 'সত্য' ফাঁস করে দিলেন রাহুল! প্রবল অস্বস্তি বিজেপিতে

সীমান্তে বাড়ছে চিনের দাদাগিরি! এমনকি চিনের বিরুদ্ধে বিতর্কিত একাধিক জায়গাতে নির্মান কাজ চালানোর অভিযোগও সামনে এসেছে। যা নিয়ে সীমান্তে ব্যাপক উত্তেজনা রয়েছে। আর এর মধ্যেই গত কয়েকদিন আগেই একেবারে সীমান্তে ঘেঁষে যুদ্ধবিমান

সীমান্তে বাড়ছে চিনের দাদাগিরি! এমনকি চিনের বিরুদ্ধে বিতর্কিত একাধিক জায়গাতে নির্মান কাজ চালানোর অভিযোগও সামনে এসেছে। যা নিয়ে সীমান্তে ব্যাপক উত্তেজনা রয়েছে। আর এর মধ্যেই গত কয়েকদিন আগেই একেবারে সীমান্তে ঘেঁষে যুদ্ধবিমান ওড়ান লালফৌজ।

একেবারে বিপদজনক পরিস্থিতিতে ওই বিমান উড়ে যায়। যা নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে। যদিও সীমান্তে চিনের দাদাগিরি নিয়ে একেবারেই স্পিকটি নট মোদী। আর তা নিয়েই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না রাহুল গান্ধী।

মোদীকে আক্রমণ করে টুইট

মোদীকে আক্রমণ করে টুইট

এদিন রাহুল সোশ্যাল মিডিয়াতে মোদীকে আক্রমণ করে টুইট করেছেন। যেখানে তাঁর স্পষ্ট বার্তা, সীমান্তে চিনের অনুপ্রবেশের ঘটনা ঘটছে। কিন্তু নিশ্চুপ রয়েছেন প্রধানমন্ত্রী। যা দেশের জন্যে খুবই ক্ষতিকর বলে দাবি রাহুল গান্ধীর। শুধু তাই নয়, এদিন মোদীর বিরুদ্ধে পাঁচটি 'সত্য' সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন তিনি। যেখানে রাহুলের দাবি, উনি চিনকে ''ভয়' পান। আর সেই কারণে সত্যকে লুকাতে চাইছেন বলেও তো কংগ্রেস নেতা'র।

 সোমবার সন্ধ্যায় একটি টুইট করেন রাহুল

সোমবার সন্ধ্যায় একটি টুইট করেন রাহুল

প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল বেশ সোমবার সন্ধ্যায় একটি টুইট করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী'র কয়েকটি 'সত্য' তুলে ধরেছেন বলে দাবি করেছেন। রাহুল পয়েন্ট করে বলছেন, ১) চিনকে ভয় পান মোদী। ২) সাধারণ মানুষের থেকে সত্যিকে লুকান। ৩) শুধু নিজের ছবি বেচেন। ৪) সেনা'র মনোবল ভেঙে দেন। শুধু তাই নয়, দেশের সুরক্ষা ব্যবস্থা'র সঙ্গে প্রধানমন্ত্রী ছিনিমিনি খেলছেন বলেও সোশ্যাল মিডিয়াতে তোপ রাহুল গান্ধীর।

শুরু রাজনৈতিক তরজা

শুরু রাজনৈতিক তরজা

রাহুল গান্ধীর এহেন টুইট ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কড়া প্রতিক্রিয়া বিজেপি'র তরফে ইতিমধ্যে দেওয়া হয়েছে। বিজেপি'র দাবি, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা'র সঙ্গে খেলা হয়েছে কংগ্রেস আমলে। সামরিক সরঞ্জাম কেনা থেকে শুরু করে কোনও কিছুই করা হয়নি সেনাবাহিনীর জন্যে। এমনকি কংগ্রেসের কারণেই সীমান্তে এত সমস্যা বলেও দাবি বিজেপি'র। মোদীর আমলেই প্রতিরক্ষা হোক কিংবা সীমান্ত সুরক্ষা মজবুত হয়েছে বলে দাবি বিজেপির।

চড়ছে উত্তেজনার পারদ

চড়ছে উত্তেজনার পারদ

বলে রাখা প্রয়োজন, সিমান্তে চিনের আগ্রাসন সত্ত্বেও নিশ্চুপ প্রধানমন্ত্রী। এই বিষয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। সেনাস্তরে আলোচনা হলেও সমস্যার সমধান হয়নি। বরং প্রত্যেকদিন সীমান্তে চিনের দাদাগিরি বাড়ছে। চুড়ছে উত্তেজনা। সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছ।

উল্লেখ্য, কয়েক দফায় সেনাস্তরে চিন-ভারত আলোচনা হলেও সমস্যার সমাধান হয়নি। বরং সীমান্তে লাগাতার সেনাঘাটি বাড়াচ্ছে বেজিং। এমনকি এস-৪০০ এর মতো অত্যাধুনিক মিসাইল সিস্টেম থেকে শুরু করে চিনা এয়ারফোর্সের জন্যে এয়ারস্ট্রিপ বাণাচ্ছে প্রতিবেশি এই দেশ। এমনকি তৈরি হচ্ছে সেতু-রাস্তাও। যার ভয়ঙ্কর প্রভাব ভারতের উপর পড়তে পারে বলে আশঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+