মোদীর ভুলের কারনে ৭০০ জনের মৃত্যু হয়ে গেল, কিন্তু কোনও তথ্যই নেই! মোদীকে তোপ রাহুলের

কৃষক আন্দোলনে উত্তাল হয় দেশ। সেই আন্দোলনের কাছে নতি স্বীকার করে বিতর্কিত তিন বিল তুলে নিয়েছে কেন্দ্র। কিন্তু কৃষক (Farmers Protest) আন্দোলনের মৃতদের ক্ষতিপূরন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দিল্লি সীমান্তে চলা আন্দোলনে মৃত কৃষক

কৃষক আন্দোলনে উত্তাল হয় দেশ। সেই আন্দোলনের কাছে নতি স্বীকার করে বিতর্কিত তিন বিল তুলে নিয়েছে কেন্দ্র। কিন্তু কৃষক (Farmers Protest) আন্দোলনের মৃতদের ক্ষতিপূরন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দিল্লি সীমান্তে চলা আন্দোলনে মৃত কৃষকদের বিষয়ে কোনও তথ্য নেই সরকারের কাছে।

মোদীকে তোপ রাহুলের

ফলে ক্ষতিপুরণ দেওয়ার কোনও প্রশ্ন নেই বলে কেন্দ্রের তরফে জানানো হয়। আর সেই ইস্যুতে কেন্দ্রকে (Central Government) তীব্র আক্রমণ শানালেন রাহুল (Rahul Gandhi) গান্ধী।

এদিন সাংবাদিক বৈঠকে সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে চ্যালেঞ্জ ছোঁড়েন রাহুল। বলেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন। ভুল হয়েছে বললেন। কিন্তু তাঁর ভুলের কারনে ৭০০ জনের মৃত্যু হয়ে গেল। আর সেই সংক্রান্ত কোনও তথ্য নেই। নাম নিয়ে কেন সরকার মিথ্যা বলছে? প্রশ্ন রাহুলের।

পাশাপাশি পঞ্জাব সহ অন্যান্য সমস্ত সরকারের কাছে কৃষক মৃত্যু নিয়ে তথ্য আছে। কিন্তু একমাত্র মোদী সরকারের কাছে এই সংক্রান্ত তথ্য নেই। কিন্তু কেন? ক্ষতিপূরণ না দেওয়ার কারণে কি এই বক্তব্য? প্রশ্ন রাহুলের।

এদিন রাহুল বলেন, পঞ্জাব সরকার এখনও পর্যন্ত ৮০৩ জন মৃত কৃষকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দিয়েছে। শুধু তাই নয়, ১২৫ জনকে চাকরিও সরকারও দিয়েছে বলে দাবি রাহুলের। অন্য রাজ্যও মৃত কৃষকদের ১০০ জনের একটি তালিকা দিয়েছে। সাধারণ মানুষদের কাছ থেকে কথা বলে আরও মৃত কৃষকদের নামের তালিকা তৈরি করা হয়েছে। আর তা তৈরি। সংসদে সেই তালিকা পেশ করা হবে বলেও চরম হুঁশিয়ারি দেন রাহুল গান্ধী।

বিতর্কিত কৃষি বিল প্রত্যাহার করে নিয়েছে মোদী সরকার। পঞ্জাব সহ একাধিক রাজ্যের ভোটের দিকে তাকিয়ে বড় সিদ্ধান্ত সরকারের। শুধু মুখে বলা নয়, কাগজে কলমেও কাজ করতে চান প্রধানমন্ত্রী মোদী। গত কয়েকদিন আগেই ধ্বনি ভোটে পাস হয়ে গিয়েছিল কৃষি আইন প্রত্যাহার বিল। লোকসভা এবং রাজ্যসভাতে পাস হয়েছে।

আর এরপরেই সেই বিল পাঠানো হয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। গত বুধবার সেই বিল প্রত্যাহারে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কোবিন্দের অনুমোদনের পরেই বিতর্কিত কৃষি বিল তিনটি সরকারি ভাবে খারিজ হয়ে গেল। যদিও সরকারি ভাবে বিল প্রত্যাহার করা হলেও এখনই কৃষক আন্দোলন প্রত্যাহার নয় বলে জানিয়েছেন রাকেশ টিকায়েত। একাধিক দাবিতে আন্দোলন-বিক্ষোভ চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন্দোলনরত কৃষকরা।

অন্যদিকে রাকেশ টিকায়েত জানিয়েছেন, আন্দোলনে ৭০০ জন কৃষক শহিদ হয়েছে। ফলে কোনও বিজয় উৎসব নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+