ভারতের উদ্বেগ বাড়িয়ে প্যাংগংয়ে ব্রিজ লালফৌজের! এরপরেও চুপ থাকবেন? মোদীকে তোপ রাহুলের
ভারত-চিন সম্পর্কে ক্রমশ ধাক্কা! একদিকে ভারত যেখানে শান্তিরবার্তা দিচ্ছে অন্যদিকে একের পর এক উস্কানিমূলক কাজ চালিয়ে যাচ্ছে বেজিং। সম্প্রতি ভারতের হাতে বেশ কিছু স্যাটেলাইট ছবি এসেছে। যেখানে দেখা যাচ্ছে চিন প্যাংগং লেকের উপ
ভারত-চিন সম্পর্কে ক্রমশ ধাক্কা! একদিকে ভারত যেখানে শান্তিরবার্তা দিচ্ছে অন্যদিকে একের পর এক উস্কানিমূলক কাজ চালিয়ে যাচ্ছে বেজিং। সম্প্রতি ভারতের হাতে বেশ কিছু স্যাটেলাইট ছবি এসেছে। যেখানে দেখা যাচ্ছে চিন প্যাংগং লেকের উপর ব্রিজ বানাচ্ছে। যদিও সীমান্তের উপারে এই ব্রিজ লালফৌজ বানালেও উদ্বেগ বাড়ছে ভারতের।

যদিও চিনের এহেন পদক্ষেপ নিয়ে ভারতের তরফে কিছুই বলা হয়নি। তবে এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমন শানিয়েছেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, এই বিষয়ে প্রধানমন্ত্রী কেন কোনও কথা বলছেন না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
প্যাংগং লেকের উপর ব্রিজ! এই ঘটনা সামনে আসার পরেই উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস শীর্ষ এই নেতা। পুরো ঘটনার খবর বিস্তারিত ভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন রাহুল গান্ধী। আর তা তুলে ধরে রীতিমত উদ্বেগ প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল লেখেন, 'PM's silence is deafening'। আমাদের জমি, আমাদের লোক এবং আমাদের সীমান্ত আরও ভালো থাকার দাবিদার বলেও তোপ তাঁর।
শুধু রাহুল গান্ধীই নয়, এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস মহাসচিব রণদীপ সূর্যওয়ালা। প্যাংগংয়ের ঘটনা তুলে ধরে একের পর এক টুইট তাঁর। তিনি লেখেন, চিন যত ব্রিজ বানাক...অরুণাচল প্রদেশে গ্রাম বানাক... ডোকলাম এলাকায় নির্মান করুক না কেন! পিএম মোদী চুপ থাকবেন। চিনকে এভাবেই লালচক্ষু দেখানোর নীতি সরকার নিয়েছে বলেও তোপ কংগ্রেস নেতার।
উল্লেখ্য প্যাংগং লেকের উপর ব্রিজ বানাচ্ছে চিন। কাজও প্রায় শেষের দিকে। সম্প্রতি স্যাটেলাইটের মাধ্যমে সেই ছবিই সামনে এসেছে। আর তা আসার পর থেকেই কার্যত বিতর্ক তৈরি হয়েছে। এই ব্রিজ চিন তৈরি করে ফেললে অনেক দ্রুত ভারতের কাছে পৌঁছে যাবে চিন। শুধু তাই নয়, সংবেদনশীল এলাকাগুলিতেও দ্রুত রসদ লালফৌজের কাছে পৌঁছে যাবে। আর এই বিষয়টিকে হাতিয়ার করেই ফের একবার বিজেপিকে তোপ রাহুলের।
যদিও এর আগেও একাধিকবার এই ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। সম্প্রতি ২০২২ শুরুতেই চিনের তরফে একটি ভিডিও সামনে নিয়ে আসা হয়েছিল। যেখানে গালওয়ানের দাঁড়িয়ে চিনের ফৌজকে কার্যত ভারতকে হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে। আর এই বিষয়টি তুলে ধরে মোদীকে আক্রমণ শানিয়েছিলেন রাহুল। কেন এরপরেও মোদী চুপ তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শুধু তাই নয়, অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নাম বদল নিয়েও মোদীকে তোপ দাগেন রাহুল।












Click it and Unblock the Notifications