নরেন্দ্র মোদীকে 'গোল্ড মেডেল' দিতে চান রাহুল গান্ধী! কারণ একেবারে চমকে দেবে

দেশ ছাড়িয়ে এখন বিদেশের মাটিতেও আদানি বিতর্ক। লাগাতার বিরোধীদের তোপের মুখে পড়তে হচ্ছে মোদী সরকারকে। এবার এই ইস্যুতে মুখ খুললেন রাহুল গান্ধী। সামনে আনলেন চাঞ্চল্যকর ছবি

ভারত জোড়ো যাত্রা থেকেই ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানালেন রাহুল গান্ধী। আজ মঙ্গলবার অধিবেশনে যোগ দেন তিনি। আর সেখান থেকেই আদানি ইস্যুতে সরাসরি মোদীকে আক্রমণ শানান সোনিয়া পুত্র। তিনি বলেন, মোদী সরকার বিদেশ থেকে সামরিক নীতি এবং উন্নয়নের একাধিক সিদ্ধান্ত শিল্পপতি গৌতম আদানির লাভের কথা ভেবেই বানান। এই বিষয়ে গবেষণা হওয়া উচিৎ বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী।

শুধু তাই নয়, রাজনীতি ও ব্যবসার মধ্যে এই অনন্য সম্পর্কের জন্য মিস্টার মোদীকে 'গোল্ড মেডেল' দেওয়া উচিত বলেও মন্তব্য করেন।

এর মধ্যে কি জাদু কাজ করেছে?

এর মধ্যে কি জাদু কাজ করেছে?

লোকসভা অধিবেশনে আজ যোগ দেন রাহুল গান্ধী। আর সেই অধিবেশন থেকেই সরাসরি আদানি ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, ২০১৪ সালের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকার ৬০৯ নম্বর স্থানে ছিলেন আদানি। আর সেই ব্যক্তিই ২০২২ সালে দু নম্বরে কীভাবে উঠে এলেন? এর মধ্যে কি জাদু কাজ করেছে? প্রশ্ন রাহুল গান্ধীর। এমনকি মোট সম্পদ ২০১৪ সালে ৮ বিলিয়ন ডলার থেকে ২০২২ সালে ১৪০ বিলিয়ন ডলারে কীভাবে বেড়ে উঠল তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ছবি সামনে আনেন রাহুল

ছবি সামনে আনেন রাহুল

পাশাপাশি মোদী ক্ষমতায় আসার পর থেকেই যে গোটা দেশে আদানিগোষ্ঠীর ব্যবসা বেড়েছে তা নিয়ে প্রশ্ন রাহুল গান্ধীর। এমনকি মোদীর অস্ট্রেলিয়া সফররে পরেই আদানিদের কয়েকশো কোটি টাকা ঋণ দিয়েছে এসবিআই। সংসদে দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমনকি প্রতিরক্ষা ক্ষেত্রে আদানিদের কোনও অভিজ্ঞতাই নেই। এদিকে আম্বানিদের বিমানতৈরির বরাত দিয়েছে হ্যাল। এদিকেো আবার আদানিদের ড্রোন তৈরির বরাত দেওয়া হয়েছে। ইজরায়েল-ভারত প্রতিরক্ষা ক্ষেত্রের চুক্তিতে বড় অংশের বরাত মিলেছে আদানিদের। গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সম্পর্ক অনেক পুরনো বলে দাবি করেছেন রাহুল গান্ধী। তবে আদানি এবং মোদীর একসঙ্গে বিমান যাত্রার ছবি এদিন দেখানোর চেষ্টা করেন তিনি। সঙ্গে সঙ্গে ওম বিড়লা তাঁকে তা না দেখানোর অনুরোধ করেন।

ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ তুলে ধরেন

ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ তুলে ধরেন

এদিন রাহুল গান্ধী তাঁর বক্তব্যে ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ তুলে ধরেন। বলেন, গত কয়েকমাসে কন্যাকুমারী থেকে কাশ্মীর প্রায় ৩৬০০ কিলোমিটার যাত্রা করেছি। আর এই দীর্ঘ যাত্রাপথে একাধিক কিছু শিখেছি বলে এদিন দাবি করেন রাহুল। তাঁর কথায়, সাধারণ মানুষের কথা গভীরে গিয়ে শুনেছেন। আর সেখানেই বেকারত্ব, ওষুধ, আদিবাসীদের করুন কথা তিনি শুনেছেন বলে দাবি। শুধু তাই নয় কৃষকরা তাঁকে মনের কথা জানিয়েছেন বলেও এদিন মন্তব্য করেন রাহুল গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+