Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মনমোহন সিং-য়ের সময় চিন ভারতে ঢুকে পড়লে তিনি পদত্যাগ করতেন, খোঁচা রাহুলের

মনমোহন সিং-য়ের সময় চিন ভারতে ঢুকে পড়লে তিনি পদত্যাগ করতেন, খোঁচা রাহুলের

গত বছর জুন মাসে গলওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষ থেকেই শুরু হয়েছে টানাপোড়েন। সেই সময় থেকেই ইন্দো-চিন সীমান্ত সমস্যা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার ফের এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন তিনি। বললেন, একই জায়গায় মনমোহন সিং থাকলে তিনি পদত্যাগ করতেন৷

মনমোহন সিং-য়ের সময় চিন ভারতে ঢুকে পড়লে তিনি পদত্যাগ করতেন, খোঁচা রাহুলের

মঙ্গলবার জয়পুরে দলীয় কর্মীদের মাঝে বক্তব্য পেশ করছিলেন রাহুল গান্ধী। কংগ্রেসের বক্তব্য যাতে তৃণমূল স্তর অবধি পৌঁছে যায়, তার জন্যই একটি ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছিল কংগ্রেস৷ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনদিন ব্যাপী দলীয় ট্রেনিং ক্যাম্পে বক্তব্য রাখছিলেন রাহুল। সেখানেই তিনি বলেন, 'মনমোহন সিংয়ের শাসনকালে চিন যদি ভারতীয় ভুখণ্ডে ঢুকে পড়ত, প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ পদত্যাগ করতেন। এদিকে চিন আমাদের জমি দখল করেছে, আর প্রধানমন্ত্রী এখনও বসে রয়েছেন।' তবে শুধু চিন ইস্যুতে আক্রমণ নয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকেও একহাত নেন রাহুল৷ তাঁর অভিযোগ, আরএসএস ঘৃণা ছড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে। এর বিরুদ্ধে ভালোবাসা দিয়ে রুখে দাঁড়াবার ডাক দেন রাহুল।

ট্রেনিং ক্যাম্পে বিজেপির ছদ্ম জাতীয়তাবাদী ভাবধারার প্রত্যুত্তর দিতে শেখানো হয় কংগ্রেস কর্মীদের৷ সোশ্যাল মিডিয়ায় যাতে কংগ্রেস কর্মীরা বিজেপি তথা আরএসএসের যুক্তি খণ্ডন করতে পারেন, তার জন্য একাধিক বিষয়ে চর্চা করেন নেতৃত্ব। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও উপস্থিত ছিলেন এদিন । তিনি বলেন, 'বিজেপি এবং আরএসএস ধর্ম নিয়ে রাজনীতি করে কারণ এরা অন্য কোনও কাজ দেখাতে পারবে না। এই দেশের মানুষের হৃদয় জয় করেছে কংগ্রেস'।

শক্তিশালী প্রধানমন্ত্রী ও প্রতিবেশী দেশগুলিকে তাদের ভাষাতেই জবাব দেওয়ার কথা বলেই ক্ষমতায় এসেছেন মোদী। এবার তাঁর অস্ত্রেই তাঁকে আক্রমণের চেষ্টা করলেন রাহুল৷ সামনেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে৷ উত্তরপ্রদেশে কাশী-বিশ্বনাথ করিডর, অযোধ্যায় রামমন্দির নির্মাণ সহ একাধিক বিষয়কে সামনে রেখে যেখানে সারা দেশের হিন্দু ভোটকে একত্রিত করছেন মোদী সেখানেই সীমান্ত সংঘাত ইস্যুতে আক্রমণের সুর চড়িয়ে বল ফিরে পেতে চাইছে কংগ্রেস৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+