জনগণের অবসরের টাকা আদানির কোম্পানিতে বিনিয়োগ কেন? কেন্দ্রকে আক্রমণ রাহুলের

Rahul Gandhi: পদবী বিতর্কে দোষী সাব্যস্ত হতেই সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে রাহুল গান্ধীর! আর এরপর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ-আন্দোলনের গতি বাড়িয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। এমনকি গোটা দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস নেতা-কর্মীরা। আর এই অবস্থায় আজ সোমবার ফের একবার আদানি ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়াতে একের পর এক প্রশ্ন তুলে জবাব চাইলেন তিনি।

রাহুল গান্ধীর চাঞ্চল্যকর টুইট!

গত কয়েকদিন আগেই রাহুল গান্ধী আদানি ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ শানান মোদী সরকার। প্রশ্নের ভয়েই মোদী সরকার তাঁকে সাসপেণ্ড করেছে বলেও দাবি তবে তিনি প্রশ্ন তুলে যাবেন বলে কেন্দ্রকে স্পষ্ট হুঁশিয়ারি দেন রাহুল। আর এর মধ্যেই চাঞ্চল্যকর টুইট তাঁর। সোশ্যাল মিডিয়াতে কংগ্রেসের প্রাক্তন সাংসদের দাব, কেলেঙ্কারি সামনে আসার পরেই জনগণের অবসরের টাকা আদানির কোম্পানিতে বিনিয়োগ করা হচ্ছে? এই বিষয়ে প্রধানমন্ত্রী কোনও তদন্ত কিংবা প্রশ্নের উত্তর দিচ্ছেন না। কিন্তু এত ভয় কেন? প্রশ্ন কংগ্রেস নেতার। আর এহেন টুইট ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। পালটা রাহুলকে কড়া ভাষায় আক্রমণ শানাচ্ছে বিজেপিও।

দোস্ত বাঁচাও মিশনে প্রধানমন্ত্রী

শুধু রাহুল গান্ধীই নয়, কড়া ভাষায় আদানি ইস্যুতে মোদীকে আক্রমণ শানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন, মোদীজির তত্ত্বাবধানে আদানিকে SBI-এর টাকা, LIC টাকাও আদানিকে। এমনকি Provident Fund-এ জমা কর্মচারীদের কষ্টের টাকাও আদানিতে। কিন্তু দুর্নীতি ইস্যুতে আদানির জাল সংস্থাগুলির বিষয়ে কেন কোনও তদন্ত করা হবে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। আর এরপরেই কটাক্ষ করে কংগ্রেস নেত্রী লিখছেন, প্রধানমন্ত্রী জি বন্ধু বাঁচাও মিশনে রয়েছে। আমাদের একজোট হয়ে এই দেশকে বাঁচাতে হবে বলেও দাবি প্রিয়াংকা গান্ধীর।

আন্দোলনে

আন্দোলনে

আদানি গোষ্ঠীতে এখনও যে বিনিয়োগ চলছে, তার একটা বড় অংশ হচ্ছে আদানি এন্টারপ্রাইজ-সহ দুটি শেয়ারে। এই তালিকায় রয়েছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। দ্য হিন্দুতে প্রকাশিত খবর অনুযায়ী, এই সপ্তাহে যদি ট্রাস্টিরা বিনিয়োগের পুনর্বিবেচনা না করে, তাহলে ২০২৩-এর সেপ্টেম্বর পর্যন্ত এই বিনিয়োগ চলতে থাকবে। এই খবর সামনে আসার পর থেকেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আর এই বিষয়টিকে মাথায় রেখেই নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন প্রিয়াঙ্কা এবং রাহুল গান্ধীরা। এমনকি এই বিষয়ে ফের একবার কংগ্রেস পথে নামবে বলেও জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+