গালওয়ানে ফের চিনের অনুপ্রবেশ! প্রধানমন্ত্রী মোদীকে নীরবতা ভাঙতে অনুরোধ রাহুলের
পূর্ব লাদাখে ফের চিনা অনুপ্রবেশ (Chinese incursion) । এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। এব্যাপারে তিনি প্রধানমন্ত্রী (Prime Minister) মোদীর (Narendra Modi) কাছে নীরব
পূর্ব লাদাখে ফের চিনা অনুপ্রবেশ (Chinese incursion) । এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। এব্যাপারে তিনি প্রধানমন্ত্রী (Prime Minister) মোদীর (Narendra Modi) কাছে নীরবতা ভাঙতে অনুরোধ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য মোদী সরকারের পূর্ব লাদাখ (Eastern Ladakh) এবং অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) চিনের (China) অনুপ্রবেশের অভিযোগ করে বারবার মোদী সরকারকে নিশানা করেছে বিরোধীরা।

নীরবতা ভাঙুন
রাহুল গান্ধী বলেছেন, আমাদের জাতীয় পতাকা গালোয়ানে দেখতে ভালো লাগে। চিনকে এর জবাব দেওয়া উচিত। মোদীজি নীরবতা ভাঙুন, রাহুল বলেছেন টুইটারে। রাহুল গান্ধী টুইটারে আরও বলেছেন, কয়েকদিন আগেই আমরা ১৯৭১-এ ভারতের গৌরবময় বিজয়কে স্মরণ করেছিলাম। দেশের নিরাপত্তার কারণেই কড়া পদক্ষেপ জরুরি বলে মন্তব্য করেছেন রাহুল। ফাঁপা কথায় জয় হয় না, কটাক্ষ করে বলেছেন রাহুল।

আগে অরুণাচল প্রদেশ নিয়েও নিশানা
এর আগে অরুণাচল প্রদেশের ১৫ টি জায়গায় চিন নাম পরিবর্তন করায় মোদী সরকারকে নিশানা করেছিলেন রাহুল গান্ধী। এব্যাপারে কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ সরকারকে নিশানা করে বলেছিলেন, চিন অরুণাচল প্রদেশের অনেকগুলি জায়গায় নাম পরিবর্তন করেছেন। ভারতীয় ভূখণ্ডের মধ্যে গ্রামস্থাপন করেছে। সেই পরিস্থিতিতেও সরকার চিনের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেছিলেন, গত ১৯ মাসে চিনের আগ্রাসনের বিরুদ্ধে ভারত নীরবই থেকেছে।
গত মঙ্গলবার রাহুল গান্ধী বলেছিলেন, এই পরিস্থিতিতে মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকলে তিনি পদত্যাগ করতেন। তিনি অভিযোগ করেছিলেন, চিন ভারতের ভূখণ্ড দখল করলেও প্রধানমন্ত্রী এব্যাপারে কোনও পদক্ষেপ গ্রহণ করেননি।

অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি
অরুণাচল প্রদেশের ১৫ টির বেশি জায়গায় চিনের অক্ষর, তিব্বতী এবং রোমা হরফে নামকরণ করা হয়। এই অংশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করেছে চিন। প্রসঙ্গত গত বছরের জানুয়ারিতেও অরুণাচল প্রদেশে চিনের হানাদারির অভিযোগ উঠেছিল। এক উপগ্রহ চিত্র নিয়ে রাহুল গান্ধী প্রধানমমন্ত্রী মোদীকে আক্রমণ করে বলেছিলেন, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশকে কারোর সামনে অবনত হতে দেব না। সেই সময় বিজেপি সাংসগ তাপির গাও অভিযোগ করেছিলেন ১৯৮০ সাল থেকেই চিন ওইসব অঞ্চল দখল করে রেখেছে। কংগ্রেস আমলেই চিন অরুণাচলে গ্রাম তৈরি করা শুরু করেছে বলে অভিযোগ করেছিলেন ওই সাংসদ।

পাল্টা জবাব ভারতের
চিনকে পাল্টা জবাব দিয়েছিল ভারতও। নাম পরিবর্তন করে রাজ্যকে অবস্থান পরিবর্তন করা যাবে না। অরুণাচল প্রদেশে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেও জানিয়েছিল বিদেশমন্ত্রক। নাম পরিবর্তন সত্যকে পরিবর্তন করতে পারবে না বলেও জানিয়েছিল বিদেশমন্ত্রক।












Click it and Unblock the Notifications