"আপনি কোন সানস্ক্রিন ব্যবহার করেন?" ভারত জোড়ো যাত্রায় অবাক করা প্রশ্নের সম্মুখীন রাহুল গান্ধী
রাহুল গান্ধী গায়ের রঙ ফরসা। আবার বিরোধীরা অনেকে তাঁর উপর এই বলেও খোঁচা দেন যে তিনি রাস্তায় প্রতিবাদে নামেন না। তিনি প্রতিবাদ করেন শুধুমাত্র টুইটারে। তাই তাঁর চামড়ায় সূর্যের তাপ লাগে না আর তাঁর এই যে ফর্সা রং তাতে কোনও আঁচ পড়ে না।

ভারত জোড়ো যাত্রায় রাহুল
এখন তিনি ব্যস্ত রয়েছেন ভারত জোড়ো যাত্রায়। সেখানে তিনি এতদিন ধরে হাঁটছেন। আর ঠিক তা নিয়েই তাকে এক সাধারণ মানুষ কার্যত খোঁচা দিয়েই প্রশ্ন করে। তা নিয়েই তিনি এক অদ্ভুত উত্তর দেন।

অদ্ভুত প্রশ্ন
আসলে কর্ণাটকের রাস্তায় হাঁটবার সময় রাহুল নানা মানুষের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিলেন। সেখানে তাকে এক ব্যক্তি প্রশ্ন করেন যে, "তিনি কোন সানস্ক্রিন মেখে এই র্যালিতে নেমেছেন?" এর উত্তরে রাহুল এক অদ্ভুত উত্তর দেন। সেখানে তিনি বলেন যে, "মা আমাকে সানস্ক্রিন হাতে দিয়ে বলেছিল যে মেখে নিতে, কিন্তু আমি তা মাখিনি।"

কি দারুণ দেখতে
যে ব্যক্তি এই প্রশ্ন করেন তিনি এও বলেন যে তাঁর হাত পা শুধু নয় , তাকে দেখতেই দারুন লাগছে। বলেন যে, "আপনার মুখটাও বেশ উজ্বল হয়ে রয়েছে।" বিজেপি শাসিত কর্নাটকের মান্ড জেলায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সূচি টুইটারে শেয়ার করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল আশা, ভালবাসা ও জয়ের মধ্যে দিয়ে ভারত জোড়ো যাত্রা পাণ্ডবপুরা থেকে শুরু হয়ে নাগামঙ্গলা তালুকে শেষ হবে।
কর্নাটকে ভারত জোড়ো যাত্রা চলবে ২১ দিন ধরে। এই সময়ে ৫১১ কিমি পথ অতিক্রম করবে এই যাত্রা। এই সময়ের মধ্যে ভারত জোড়ো যাত্রা চামরাজানগর, মাইসুরু, মান্ড, তুমাকুরু, চিত্রদুর্গ, বেলারি, রাইচুর জেলার মধ্যে দিয়ে যাবে।

ভারত জোড়ো যাত্রা
৩ অক্টোবর ভারত জোড়ো যাত্রা মাইসুরু থেকে শুরু হয়। রাহুল গান্ধী সেদিনও যাত্রায় হাজির হয়েছিলেন। ভারী বৃষ্টির মধ্যে তিনি বক্ততা দেন। ক্যাপশন-সহ একটি ভিডিও শেয়ার করে তিনি বলেছিলেন, কেউ তাদেরকে ভারতকে একত্রিত করা থেকে আটকাতে পারবে না। ভারতের আওয়াজ তোলা থেকে কাউ তাদেরকে থামাতে পারবে না। ভারত জোড়ো যাত্রাকে কন্যাকুমারী থেকে কাশ্মীর যেতে কেউ আটকাতে পারবে না। প্রসঙ্গত কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ১৫০ দিনে ৩৫৭০ কিমি পথ অতিক্রম করবে। সেই লম্বা যাত্রা পথেই এখন রাহুল হাঁটছেন। আর সেখানেই তিনি এই অদ্ভুত প্রশ্নের মুখোমুখি হন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications