কংগ্রেস শাসিত রাজস্থানে আক্রান্ত ২ দলিত, কড়া পদক্ষেপের নির্দেশ রাহুলের
কংগ্রেস শাসিত রাজস্থানে আক্রান্ত ২ দলিত, কড়া পদক্ষেপের নির্দেশ রাহুলের
কংগ্রেস শাসিত রাজস্থানে নারকীয় অত্যাচারের শিকার হয়েছে দুই দলিত যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দলিত যুবকদের উপর অত্যাচারের ভিডিও। সেই ভিডিও দেখার পরেই রাজস্থান সরকারকে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কথা বলেছেন রাহুল গান্ধী।

রাজস্থানের নাগোরে দুই দলিত যুবককে বেধড়ক মারধর করা হচ্ছে। এমন ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেস শাসিত রাজ্যে দলিততের উপর এই ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় বলে সমালোচনা শুরু হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। এই রাজনৈতিক পারাও চড়েছে। তারপরেই রাহুল গান্ধী এই নিয়ে রাজস্থানের গেহলট সরকারের দৃষ্টি আকর্ষণ করে।
দুই দলিত যুবক একটি গাড়ির দোকান থেকে টাকা চুরি করেছিলেন বলে অভিযোগ। সেই অভিযোগে দোকানের কর্মীরা তাঁদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। দোষীদের অবিলম্বের গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ার কথা বলেছেন রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications