রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদে বিরোধিতা করে তৃণমূলের পাশে দাঁড়াল সিপিআই

আসন্ন লোকসভা ভোটে কেন্দ্রের বিজেপি বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদে মুখ কে এই প্রশ্নে কিছুটা ধীরে চলো নীতি নিতে চাইছে সিপিআই।

আসন্ন লোকসভা ভোটে কেন্দ্রের বিজেপি বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদে মুখ কে এই প্রশ্নে কিছুটা ধীরে চলো নীতি নিতে চাইছে সিপিআই। এখনই কোনও মুখকে বেছে নিতে আপত্তি রয়েছে এই বাম দলের। এখনই কাউকে নেতা বেছে সামনে দাঁড় করালে আসল উদ্দেশ্যে তা বাধা তৈরি করতে পারে বলে সিপিআই দলের তরফে মনে করা হচ্ছে।

রাহুল গান্ধীর বিরোধিতা করে তৃণমূলের পাশে দাঁড়াল সিপিআই

রবিবার ডিএমকে প্রেসিডেন্ট এমকে স্তালিন বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাম প্রস্তাব করেন। সেই প্রসঙ্গে আপত্তি জানায় তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে এখনই রাহুলকে বিরোধী দলনেতা ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মানতে আপত্তি রয়েছে তা জানিয়ে দেওয়া হয়।

তারপর এদিন সিপিআইও আপত্তি জানিয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুরাবরম সুধাকর রেড্ডি বলেন, কেউ নাম প্রস্তাব করলে আমাদের কিছু করার নেই। তবে আমাদের মনে হয়, এখনের বদলে নির্বাচনের পরে এই নিয়ে আলোচনা হওয়া উচিত।

সিপিআই-এর কথায়, রাহুল সবচেয়ে বড় বিরোধী দলের নেতা হওয়ায় হয়ত তাঁর নাম প্রস্তাব করা হয়েছে। তবে নির্বাচনের পরে এসব আলোচনা হওয়া উচিত। বেশি পদপ্রার্থী হয়ে গেলে বিজেপি বিরোধী ঐক্য যাতে ধাক্কা না খায় সেজন্য চেষ্টা করা উচিত।

প্রসঙ্গত, ডিএমকে প্রেসিডেন্ট এমকে স্তালিন জানিয়েছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে রাহুল যোগ্য ব্যক্তি। নরেন্দ্র মোদীর সরকারকে সরাতে রাহুলই যোগ্য ব্যক্তি বলেও দাবি করেছেন তামিলনাড়ুর এই ডিএমকে নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+