ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ রাহুল গান্ধীর
লোকসভা ভোটের পর নতুন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন হিংসায় বিশ্বাসকারী এমন একজন ব্যক্তি এখন দেশ চালাচ্ছেন।
লোকসভা ভোটের পর নতুন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন হিংসায় বিশ্বাসকারী এমন একজন ব্যক্তি এখন দেশ চালাচ্ছেন। দেশের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে ফেলছেন মোদী। এমনই অভিযোগ করেছেন রাহুল গান্ধী।

রাহুলের আক্রমণ
অনেকদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রকাশ্য আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, গোটা দেেশ হিংসা বেড়েই চলেছে কারণ হিংসায় বিশ্বাসী এমন একজন ব্যক্তিই দেশ চালাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদািয়ক হিংসা, দলিতদের বিরুদ্ধে হিংসা, তাঁদের মারধর, হাত কেটে নেওয়া, জমি ছিনিয়ে এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। দেশের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

নির্মলা সীতারামনকে আক্রমণ
মোদীর বিরুদ্ধে আক্রমণ শানানোর আগে রাহুল গান্ধী কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে। পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে নির্মলা সীতারামনকে আক্রমণ করেেছন তিনি। সংসদে নির্মলা সীতারামন বলেছিলেন তিনি েপঁয়াজ খান না। তার প্রেক্ষিতেই রাহুল গান্ধী বলেন, তিনি পেঁয়াজ খান কিনা সেটা কেউ জানতে চান না। দেশের অর্থনীতির এই হাল কেন সেটাই অর্থমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল।

অর্থনীতির সংকট
রাহুল গান্ধী অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। ওয়ানাড়ের সাংসদ অভিযোগ করেছেন দেশের মানুষের কথা না শুনে প্রধানমন্ত্রী কেবল মাত্র নিজের কথাই শোনেন। নোট বাতিলের সময়ও তিনি শোনেননি দোকানদারদের কথা, কৃষকদের কথা। কেবল নিজের কথাই শুনেছেন। জিএসটিপ েক্ষত্রেও মোদী তাই করেছেন বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications