মান রেখেছে ওয়ানাড়, ধন্যবাদ জানাতে গিয়ে বিপুল অভ্যর্থনা পেলেন রাহুল
আমেঠি ফিরিয়ে দিয়েছে। সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পদত্যাগের সিদ্ধান্তে এখনও অনড়। তার মধ্যে যাঁরা তাঁর মান রেখেছেন তাঁদের ধন্যবাদ জানাতে ভোলেননি।
আমেঠি ফিরিয়ে দিয়েছে। সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পদত্যাগের সিদ্ধান্তে এখনও অনড়। তার মধ্যে যাঁরা তাঁর মান রেখেছেন তাঁদের ধন্যবাদ জানাতে ভোলেননি। তাই তিন দিনের সফরে ওয়ানাড়ে গেলেন রাহুল।

সেখানে পৌঁছতে যে বিপুল অভ্যর্থনা রাহুলকে জানানো হয় তাতে তিনি বিস্মিত তাতে কোনও সন্দেহ নেই। প্রায় সাড়ে চার লাখেরও বেশি ভোটে রাহুল ওয়ানাড় থেকে জয়ী হয়েছে। এবারই এখান থেকে প্রথম প্রার্থী হয়েছেন তিনি। তাতেই এতো ভোট। অথচ সংসদীয় রাজনীতিতে পৌঁছে গিয়েছিল যেখানকার মানুষ যেই অমেঠিই এবার মুখ ফিরিয়েছেন রাহুলের থেকে।
Congress President Rahul Gandhi in Nilambur, Kerala: The current government and Mr Narendra Modi spread hatred in the country and the Congress party knows and understands that the only way to combat hatred is through love and affection. pic.twitter.com/pTbH3Aj42q
— ANI (@ANI) June 7, 2019
রাহুল কিন্তু প্রথমে ওয়ানাড় থেকে দাঁড়াতে রাজি ছিলেন না। এক প্রকার সকলের জোরাজুরিতেই প্রার্থী হয়েছিল। সেই ওয়ানাড়ই আজ তাঁকে বাঁচিয়ে দিয়েছে। সংসদে প্রবেশাধিকারের পথ বের করে দিয়েছে। শুধু অমেঠিতে ভরসা রাখলে এবার সংসদে ঢুকতে পারতেন না রাহুল গান্ধী।
Kerala: Congress President Rahul Gandhi stops for tea at a shop in Chokkad of Malappuram district. He is on a three-day visit to the state, beginning today. pic.twitter.com/YP1Qgei6rR
— ANI (@ANI) June 7, 2019
রাহুলের নাগরিকত্ব নিয়ে যখন প্রশ্ন তুলেছিল বিজেপি, তখন এই ওয়ানাড়ের এক নার্সই জানিয়েছিলেন, রাহুলের জন্মের সাক্ষী তিনি। তাই ওয়ানাড়কে ধন্যবাদ জানানো অবশ্য কর্তব্য বলেই মনে করেছেন রাহুল। রওনা হওয়ার আগে টুইটে রাহুল লিখেছেন, আমি তিন দিনের ওয়ানাড় সফরে যাচ্ছি। সেখানকার মানুষকে ধন্যবাদ জানাব। কংগ্রেস কর্মীদের সঙ্গে কথা বলব। আগামী তিন দিন ধরে সেখান ১৫টি অনুষ্ঠানে যোগ দিতে হবে।
দুপুর ২টো নাগাদ কোঝিকোড়ে বিমান বন্দরে নামেন রাহুল। সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিলেন অসংখ্য মানুষ। কংগ্রেস কর্মীরা তো ছিলেনই। এই বিপুল জনসমাগম দেখে চমকেই গিয়েছিলেন কংগ্রেস সভাপতি। কারণ ২৩ মে-র ফলাফল স্পষ্ট করে দিয়েছিল কংগ্রেসের সমর্থক কোথায় গিয়ে ঠেকেছে। তার বিপরিত চিত্র ধরা পড়েছে ওয়ানাড়ে। তিন দিন ধরে এখানকার নাগরিকরা রাহুলকে বিভিন্ন অনুষ্ঠানে শুভেচ্ছা জানাবেন।












Click it and Unblock the Notifications