৯ রাজ্যে নতুন এআইসিসি সচিব নিয়োগ কংগ্রেসের, বিজেপির বিরুদ্ধে কোমর বাঁধলেন রাহুল
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শুক্রবার নয় রাজ্যের এআইসিসি সচিব নিয়োগ করলেন। দলের সাধারণ সম্পাদক অশোক গেহলট বিবৃতি দিয়ে তা জানিয়েছেন।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শুক্রবার নয় রাজ্যের এআইসিসি সচিব নিয়োগ করলেন। দলের সাধারণ সম্পাদক অশোক গেহলট বিবৃতি দিয়ে তা জানিয়েছেন।

মেঘালয়ের জেনিথ সাংমাকে অরুণাচল প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। মেঘালয়ের চার্লস পাইনগ্রোপকে মনিপুরের দায়িত্ব, মেঘালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মনিপুরের ভিক্টর কেইসিংকে। মেঘালয়ের আম্পারিন লিংডোহকে মিজোরামের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অসমের প্রদ্যুৎ দেব বর্মনকে নাগাল্যান্ড, ত্রিপুরার প্রদ্যুৎ দেব বর্মনকে সিকিম, অসমের ভূপেন কুমার বোরাকে ত্রিপুরার, হিমাচলের সুধীর শর্মাকে জম্মু ও কাশ্মীরের ও অন্ধ্রপ্রদেশের সিরিভেল্লা প্রসাদকে তামিলনাড়ুর দায়িত্ব দেওয়া হয়েছে।
এর পাশাপাশি মধ্যপ্রদেশে নির্বাচন উপলক্ষ্যে মহেন্দ্র সিং বোধকে কংগ্রেস কমিটির অ্যাক্টিং চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। এছাড়া তেলাঙ্গানায়ও ভোট রয়েছে। ফলে সেরাজ্যে ভক্ত চরণ দাসকে স্ক্রিনিং কমিটির চেয়ারপার্সন নিয়োগ করা হয়েছে। সঙ্গে কমিটিতে জ্যোতিমনি সেন্নিমালাই ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে।
তেলাঙ্গানায় কংগ্রেস, টিডিপি ও বামেরা মিলে জোট তৈরি করে ক্ষমতাসীন টিআরএসের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে। তার সঙ্গে মধ্যপ্রদেশ সহ অন্য রাজ্যে কংগ্রেসের কী রণনীতি হয় সেটাই দেখার।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications