লক্ষ্য লোকসভা নির্বাচন! মোদীর দলের মোকাবিলায় রাহুলের পরিকল্পনা
সারা দেশে কংগ্রেসের নতুন ১০ মুখপত্র নিয়োগের ব্যাপারে সবুজ সংকেত দিলেন রাহুল গান্ধী। এঁদের মধ্যে অনেককেই সংবাদমাধ্যমে পরিচিত মুখ।
সারা দেশে কংগ্রেসের নতুন ১০ মুখপত্র নিয়োগের ব্যাপারে সবুজ সংকেত দিলেন রাহুল গান্ধী। এঁদের মধ্যে অনেককেই সংবাদমাধ্যমে পরিচিত মুখ। নতুন এই জাতীয় মুখপত্রদের মধ্যে রয়েছেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হোসেন, পবন খেরা, জয়বীর শেরগিল, রাগিনী নায়েক, গৌরভ ভল্লভ এবং রাজীব ত্যাগী। এছাড়াও রয়েছেন উত্তরপ্রদেশের নেতা অখিলেশপ্রতাপ সিং, সুনীল আহির, হীনা খাওয়ারে(বিধায়ক), শ্রাবণ দাসজু।

আগে থেকেই কংগ্রেসের শীর্ষস্থানীয় নয় নেতানেত্রী এআইসিসির মুখপত্র হিসেবে কাজ করছেন। এছাড়াও আছেন আর ২৬ জন মুখপত্র।
রাহুল গান্ধী মিডিয়া প্যানেলিস্ট হিসেবে বেশ কয়েকজনের নাম ঘোষণা করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন, শ্যামা মহম্মদ, ঐশ্বর্য মহাদেব, আদিল বোপারাই, আমন পাওয়ার, সঞ্জয় চোকার, অনিল ধানতরি এবং সারটিজা লৈফাং।
দলের চিফ ন্যাশনাল মিডিয়া কোঅর্ডিনেটর করা হয়েছে সঞ্জীব সিংকে। এছাড়াও মনোজ ত্যাগী এবং মহম্মদ খানকে ন্যাশনাল মিডিয়া কোঅর্ডিনেটর করা হয়েছে।












Click it and Unblock the Notifications