পদবী বিতর্কে আপাতত স্বস্তি! রাহুল গান্ধীকে জামিন দিল সুরাত আদালত
মোদী পদবী বিতর্কে ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধী। দুইবছরের কারাদণ্ডের নির্দেশও শোনানো হয়েছ। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুরাত কোর্টে আবেদন করলেন রাহুল গান্ধী। জানা যাচ্ছে, ইতিমধ্যে রাহুল গান্ধীর জামিন মঞ্জুর করেছে আদালত। আর এই সংক্রান্ত মামলার শুনানি আগামী ৩ মে হবে বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, পদবী বিতর্কে সাজা ঘোষণার ১১ দিন পর রাহুল গান্ধী দায়রা আদালতে একটি পিটিশন দায়ের করলেন। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
যদিও বিজেপি পুরো বিষয়টিকে ড্রামা বলে ব্যাখ্যা করেছেন বিজেপি নেতারা। সোমবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, কংগ্রেস বিচার বিভাগের উপর "অযাচিত চাপ" তৈরি করার চেষ্টা করছে। শুধু তাই নয়, রাহুল গান্ধীর সঙ্গে অন্যান্য নেতারা কেন যাচ্ছেন তা নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয়মন্ত্রী।
শুধু তাই নয়, প্রশ্ন করে আইনমন্ত্রী বলেন, সোজা একটা প্রশ্ন করতে চাই? বিচার ব্যবস্থার উপর কংগ্রেস এমন চাপ কেন সৃষ্টি করছে। এমনকি আদালতকে ঘেরাওয়ের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
Defamation case | Surat Sessions Court extends Rahul Gandhi's bail till April 13, the next date of hearing in the case pic.twitter.com/6GOTytuscU
— ANI (@ANI) April 3, 2023
বলে রাখা প্রয়োজন, নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুরাত আদালতের দ্বারস্থ হন এদিন রাহুল গান্ধী। তাতে সোনিয়া পুত্রের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত জামিনের আবেদন মঞ্জুর করে দেওয়া হয়েছে। এর আগে ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে দু'বছরের সাজার কথা শুনিয়েছিল।
যদিও এরপরেই ৩০ দিনের অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন রাহুল গান্ধী। একই সঙ্গে নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে। আগামী ৩ রা মে এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
ফলে সেদিন মামলার গতিপ্রকৃতি কোনদিকে গড়ায় সেদিকেই নজর গোটা দেশের। বলে রাখা প্রয়োজন, আজ সোমবার রাহুল গান্ধীর সঙ্গে সুরাত আদালতে যান কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী। শুধু তাই নয়, কংগ্রেসের শাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রীও কংগ্রেস নেতার সঙ্গে ছিলেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ছিলেন একাধিক বর্ষীয়ান কংগ্রেস নেতাও।
Hearing in the case challenging Congress leader Rahul Gandhi's conviction in a defamation case will next be held on May 3 in Surat Court pic.twitter.com/PPQNr4moxH
— ANI (@ANI) April 3, 2023
বলে রাখা প্রয়োজন, এর আগে কর্নাটকে একটি সভাতে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন রাহুল গান্ধী। সমস্ত মোদী কেন চোর তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যা নিয়ে ওবিসি সম্প্রদায়ের মানুষের আঘাত লেগেছে বলে বিতর্ক তৈরি হয়। সেই মামলাতে সম্প্রতি নির্দেশ দেয় সুরাতের আদালত।
আর সেই বিতর্ক এখনও অব্যাহত।












Click it and Unblock the Notifications