মোদীর শাসনে 'সম্মান' নেই আধাসেনাদের, শহিদদের মর্যাদা দানের ঘোষণা রাহুলের

কংগ্রেস ক্ষমতায় এলে আধা সামরিক বাহিনী জওয়ানদের শহিদের মর্যাদা দেবে। দিল্লির এক অনুষ্ঠান মঞ্চ থেকে সাফ জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

কংগ্রেস ক্ষমতায় এলে আধা সামরিক বাহিনী জওয়ানদের শহিদের মর্যাদা দেবে। দিল্লির এক অনুষ্ঠান মঞ্চ থেকে সাফ জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, কেন্দ্রের বর্তমান সরকার আধা সামরিক বাহিনীর জওয়ানদের শহিদের মর্যাদা দেয় না। আমরা ক্ষমতায় এলে আধা সামিরক বাহিনীর জওয়ানদের সেই মর্যাদা দেব।

ক্ষমতায় এলে শহিদ-সম্মান দেওয়ার ঘোষণা রাহুলের

এদিন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মুখোমুখি হন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এই অনুষ্ঠানে তাঁর বক্তব্যের সিংহভাগ জুড়েছিল পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা এবং শহিদ জওয়ানদের কথা। শহিদ জওয়ানদের পরিবারের কথা। সেইসঙ্গে তিনি নানা স্মৃতিচারণা করলেন।

তাঁর স্মৃতি চারণায় উঠে এল তাঁর বাবা ও ঠাকুমাকে হারানোর কথা। তাঁদের মৃত্যুর প্রসঙ্গ টেনে এনে শহিদ পরিবারের সঙ্গে নিজের দুঃখ ভাগ করে নিলেন রাহুল। বললেন তাঁর কষ্টের কথা। পড়ুয়াদের সামনে তিনি বর্ণনা করলেন অনেক না বলা কথা। যেসব কথা তাঁর বুকে বাজে, কিন্তু মুখ ফুটে বলতে পারেন না।

রাহুল এদিন বলেন, অনেক আধা সামরিক বাহিনীর জওয়ানকে আমি চিনি। তাঁদের সম্পর্কে যেটুকু জেনেছি বুঝেছি, তাঁরা প্রাপ্য মর্যাদা পাননি। সুযোগ-সুবিধা তাঁরা কম পান। কিন্তু আশ্চর্যের ওঁদের দেশের জন্য প্রাণ বলিদানের সংখ্যা বেশি। পরিকাঠামোর অভাবেই ওঁদের প্রাণ হারাতে হয় অনেক ক্ষেত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+