কাছাকাছি দুই ভাই, ৪০ মিনিট ধরে রাহুল-বরুণের কী গোপন কথা হল কেদারধামে
দুই ভাই দুই দলের। দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে। কিন্তু কেদারধাম সব দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি এনে দিল দুই ভাইকে। কেদারানাথে রাহুল গান্ধীর সঙ্গে দেখা হল ভাই বরুণ গান্ধীর। প্রায় ৪০ মিনিট তাঁরা একসঙ্গে সময় কাটালেন কথা বললেন।
ইন্দিরা গান্ধীর দুই নাতি রাহুল গান্ধী এবং বরুণ গান্ধী। দুই ছেলের দুই পুত্র। কিন্তু মানেকা গান্ধী বিজেপিতে যোগ দেওয়ার পর বরুণ গান্ধীও বিজেপিতে যোগ দেন। উত্তর প্রদেশের সাংসদ পদে রয়েছেন তিনি। কংগ্রেস থেকে হঠাৎ করে নিজেদের সম্পর্ক ছিন্ন করে মানেকা এবং বরুণ বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকে বরুণের সঙ্গে রাহুলের তেমন যোগাযোগও নেই। কথা হয় না সোিনয়া-মানেকারও।

কিন্তু গত বছর থেকে বিজেপির সঙ্গে সম্পর্কে যেন চিড় ধরেছে মানেকা-বরুণের। প্রকাশে মোদী সরকারের কৃষিনীতি নিয়ে মুখ খুলেছিলেন বরুণ গান্ধী। তারপরে বরুণ এবং মানেকাকে বাদ দিয়ে দেওয়া হয় বিজেপির কোর কমিটি থেকে। শোনা যাচ্ছিল সামনের লোকসভা ভোটে নাকি টিকিট দেওয়া হবে না তাঁদের।
বিজেপির সঙ্গে যখন দূরত্ব বাড়ছে ঠিক তখনই বরুণ গান্ধীর সঙ্গে কেদারনাথে হঠাৎই দেখা হয়ে গেল রাহুল গান্ধীর। দেরাদুন যাওয়ার জন্য কেদারনাথে হেলিপ্যাডে অপেক্ষা করছিলেন রাহুল গান্ধী। অন্যদিকে কেদারনাথে মন্দিরে পুজো দিতে যাচ্ছিেলন বরুণ। পরিবারের জন্য হেলিপ্যাডে অপেক্ষা করছিলেন তিনি। দুজনের হাতেই ৪০ মিনিট সময় ছিল। এই ৪০ মিনিট দুই ভাই গল্প করে কাটালেন। দীর্ঘদিন পরে এতোটা প্রাণখুলে কথা বললেন তাঁরা।
ভাইঝির সঙ্গে হাসি ঠাট্টা করে অনেকটা সময় কাটিয়েছেন রাহুল। তাঁদের মধ্যে রাজনীতি নিয়ে কোনও কথা না হলেও রাহুল গান্ধীর সঙ্গে বরুণ গান্ধীর এই মোলাকাতকে কিছুতেই অরাজনৈতিক ভাবে দেখতে নারাজ ওয়াকিবহাল মহল। সত্যিই কি এই সাক্ষাতে কোনও রাজনৈতিক সমীকরণ নেই?












Click it and Unblock the Notifications