দিনে করোনার পরীক্ষা বাড়িয়ে করতে হবে ১ লক্ষ, প্রধানমন্ত্রীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাহুলের

দিনে করোনার পরীক্ষা বাড়িয়ে করতে হবে ১ লক্ষ, প্রধানমন্ত্রীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাহুলের

প্রধানমন্ত্রীর কাছে দেশে করোনার পরীক্ষার সংখ্যা বাড়ানোর দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এব্যপারে তিনি বিশেষজ্ঞদের কথা উল্লেখ করেন। তিনি বলেন, একমাত্র পরীক্ষাই পারে ভাইরাসকে পরাস্ত করতে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

টেস্টের সংখ্যা ১ লক্ষ করার দাবি

টেস্টের সংখ্যা ১ লক্ষ করার দাবি

বর্তমানে সারা দেশে প্রতিদিন প্রায় ৪০ হাজার টেস্ট করা হচ্ছে। রাহুলের দাবি পরীক্ষার সংখ্যা একলক্ষে নিয়ে যেতে হবে। এব্যাপারে প্রধানমন্ত্রীকে আরও সক্রিয় হতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি। প্রতিদিন একলক্ষ পরীক্ষা করার মতো কিট সরকারের হাতে রয়েছে বলেও জানিয়েছেন রাহুল।

একই মত প্রাক্তন প্রধানমন্ত্রীরও

একই মত প্রাক্তন প্রধানমন্ত্রীরও

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও প্রায় একই মত পোষণ করেছেন। তিনি বলেছেন গণহারে টেস্ট না করলে ভার করোনার চ্যালেঞ্জ জয় করতে পারবে না। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে টেস্টিং এবং ট্রেসিং খুবই জরুরি। প্রসঙ্গত করোনা নিয়ে কংগ্রেসের তরফে যে পরামর্শদাতা কমিটি গঠন করা হয়েছে, তাঁর নেতৃত্বে রয়েছেন মনমোহন সি।

পরিস্থিতির মোকাবিলায় কংগ্রেসের জরুরি পরামর্শ

পরিস্থিতির মোকাবিলায় কংগ্রেসের জরুরি পরামর্শ

শুধু রাহুল গান্ধী কিংবা মনমোহন সিংই নন, সোনিয়া গান্ধী কিংবা কপিল সিবালের মতো নেতাদেরও সরকারকে উপদেশ দিতে দেখা গিয়েছে। দেশব্যাপী করোনা পরিস্থিতিতে কার্যত দ্বৈত নীতি নিয়েছে কংগ্রেস। শুরুর দিতে সরকারের বিরোধিতা না করার সিদ্ধান্ত নিলেও বর্তমান পরিস্থিতিতে সরকারকে উপদেশ দেওয়ার পথ নিয়েছে তারা। এর আগে রাহুল গান্ধী সরব হয়েছিলে পরিযায়ী শ্রমিকদের নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+