দিল্লিতে নয়, রাহুলের নেতৃত্বে ছত্তিশগড়ে ফের জ্বলবে অমর জ্যোতি
জাতীয় যুদ্ধ স্মৃতি বা ন্যশানাল ওয়ার মেমরিয়ালের নিভে গিয়েছে। যা সেই সত্তরের দশকে জ্বালিয়েছিলেন ইন্দিরা গান্ধী। নরেন্দ্র মোদী ঠিক করেছেন সেখানে বসবে নেতাজির মূর্তি। তা নিইয়ে রাজনীতি থামছে না। আর সেটাই স্বাভাবিক। কংগ্রেস কেন ছাড়বে ? যে জিনিস তাঁর ঠাকুমা করে গিয়েছে সে জিনিস বাদ দিয়ে দেবে রাহুল গান্ধী? দিল্লিতে হোক আর ছাই না হোক সেই অমর জওয়ান জ্যোতি জ্বলবে ছত্তিশগড়ে। এমনটাই ঠিক করেছেন রাহুল গান্ধী।

এবার ছত্তিশগড়ে অমর জওয়ান জ্যোতি জ্বলবে। সৌজন্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবারই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করেছিলেন এই বিষয়ে। তিনি জানান তাঁর রাজ্যে অমর জওয়ান জ্যোতি জওয়ান জ্বলবে। এমনটাই তিনি ঘোষণা করেছেন। জানা গিয়েছে আগামী ৩ ফেব্রুয়ারি ফের অমর জওয়ান জ্যোতি জ্বলবে। তার জন্য এই অনুষ্ঠানও হতে চলেছে। তার আগে হবে ভূমি পূজা। তা করে তারপর শহিদ স্মৃতি সৌধ স্থাপনের করবেন রাহুল গান্ধী স্বয়ং। ২১ জানুয়ারি, কেন্দ্র অমর জওয়ান জ্যোতির শিখা ন্যাশনাল ওয়ার মেমরিয়ালে শহিদদের স্মরণে প্রজ্বলিত মশালের সঙ্গে মিশিয়ে দেয়। তখনই এর জন্য কংগ্রেসের তীব্র নিন্দা করেছিল। রাহুল গান্ধী বলেছিলেন, অমর জওয়ান জ্যোতি ফের জ্বালানো হবে। সেই কথা রেখে তিনি ছত্তিশগড়ে তা জ্বালাতে চলেছেন। শনিবারই ছত্তিসগড়েরর মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন যে, 'শহিদ জওয়ানদের বীরত্বের কাহিনী আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। যারা দেশের জন্য লড়েনি, তারা এই অনুভূতি বুঝতে পারবে না।' অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দেওয়া নিয়ে বলেছিলেন, 'আমরা ছত্তীসগঢ়ের শহিদ বীর (পুলিশ, প্যারামিলিটারি, সেনা জওয়ান)-দের, যারা দেশের যেকোনও অংশে শহিদ হয়েছেন, তাদের শ্রদ্ধা জানাব। একইসঙ্গে দেশের সেই সমস্ত বীর জওয়ানরা, যারা আমাদের রাজ্যে শহিদ হয়েছেন, তাদেরও এই স্মৃতিসৌধের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে।' জানা গিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারিই ছত্তিশগড়ে যাচ্ছেন রাহুল গান্ধী। সেখানে তিনি জমিহীন শ্রমিকদের জন্য 'রাজীব গান্ধী ভূমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা' নামে একটি আর্থিক সহায়তা প্রকল্প চালু করবেন। এরপরই তিনি অমর জওয়ান জ্যোতির ভূমিপুজোয় করবেন।
৭১'র মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৭২ সালের ২৬ জানুয়ারি তৈরি করেছিলেন 'অমর জওয়ান জ্যোতি' সৌধ। ২১ জানুয়ারি তা নিভিয়ে ফেলা হয়। ক্ষোভ প্রকাশ করে রাহুল গান্ধী টুইট করে লিখেছিলেন , "অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের দেশের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে যে অমর শিখা প্রজ্বলন করা হয়েছিল, তা নিভিয়ে ফেলা হচ্ছে। কিছু মানুষ দেশাত্ববোধ ও আত্মত্যাগ বোঝে না। চিন্তা করবেন না, আমরা আবার দেশের বীর জওয়ানদের জন্য অমর জওয়ান জ্যোতি প্রজ্বলন করব।












Click it and Unblock the Notifications