নয় বছর আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেননি! নাগাল্যান্ড থেকে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা রাহুল গান্ধীর

মণিপুর থেকে উত্তর-পূর্বের পথে এগোচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিন রাহুল গান্ধী ছিলেন নাগাল্যান্ডে। সেখানে করা সভায় তিনি নাগা চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেন। ওয়ানাডের কংগ্রেস সাংসদ বলেছেন, যদি শান্তি চুক্তির জন্য প্রধানমন্ত্রী মোদীর কাছে কোনও সমাধান সূত্র না থাকে, তাহলে মিথ্যা কথা বলা উচিত হয়নি। নাগাল্যান্ডের জনগণের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী শান্তি চুক্তির কথাই তুলে ধরেন এদিন।

নাগাল্যান্ডের মকোকচুং-এর সভা থেকে রাহুল গান্ধী বলেন, তিনি লজ্জিত বোধ করছেন, কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় বছর আগে নাগাল্যান্ডের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা নিয়ে কিছুই করেননি। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে বলেন, আপনার কাছে যদি সমাধান না থাকে, তাহলে এটি নিয়ে মিথ্যা বলা উচিত হয়নি। রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী মোদী বলতে পারতেন, এখন আমাদের এটি নিয়ে সমাধানের কাজ করা দরকার এবং তা নিয়ে আমরা কাজ করব।

Rahul Gandhi

রাহুল গান্ধী বলেছেন, তিনি নাগা নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা বুঝতে পারছেন না, কেন এখনও শান্তি চুক্তি নিয়ে কোনও পদক্ষেপ করা হল না। কংগ্রেস সাংসদ বলেন, প্রধানমন্ত্রী মোদী নাগা সমস্যার সমাধান নিয়ে কী ভেবেছেন, তা কেউ জানে না। তবে এটি এমন একটি সমস্যা যার জন্য আলোচনা প্রয়োজন। একে অপরের কথা শুনলে, সমাধান বাস্তবায়নের পথে এগোবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সংস্থা এএনআই-এর তরফে জানানো হয়েছে, নাগাল্যান্ডের অন্যতম প্রভাবশালী সংগঠন নাগা হোহোর নেতারা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। তাঁরা ২০১৫ সালে স্বাক্ষরিত নাগা চুক্তির বাস্তবায়ন না হওয়া নিয়ে রাহুল গান্ধীর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। রাহুল তাঁদের আশ্বস্ত করে বলেছেন, তিনি নাগাল্যান্ডের জনগণকে ন্যায়বিচার দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+