মিথ্যাচারে অন্য প্রধানমন্ত্রীদের-কে পিছনে ফেলেছেন মোদী, বেনজির আক্রমণ রাহুলের
'দেশের সমস্ত প্রধানমন্ত্রীর মিথ্য়াচার-কে মোট করলে যে সংখ্যাটা বের হবে তার থেকেও বেশি মিথ্য়া কথা বলেছেন নরেন্দ্র মোদী।' এমনই এক বেনজরি আক্রমণে প্রধানমন্ত্রীকে বিদ্ধ করলেন রাহুল গান্ধী।
'দেশের সমস্ত প্রধানমন্ত্রীর মিথ্য়াচার-কে মোট করলে যে সংখ্যাটা বের হবে তার থেকেও বেশি মিথ্য়া কথা বলেছেন নরেন্দ্র মোদী।' এমনই এক বেনজরি আক্রমণে প্রধানমন্ত্রীকে বিদ্ধ করলেন রাহুল গান্ধী। ওড়িশার কোরাপুটে একটি জনসভায় কংগ্রেস সভাপতি এই অভিযোগ করেন। এদিন, নরেন্দ্র মোদীকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন রাহুল। যারমধ্য়ে ছিল বেকারত্ব, চাষিদের দুর্ভোগ এবং আইনসভায় মহিলাদের প্রতিনিধিত্ব-এর মতো ইস্য়ু।

প্রধানমন্ত্রীকে সবচেয়ে বড় মিথ্যুক বলার সঙ্গে সঙ্গেও রাহুল গান্ধী মহিলা সংরক্ষণ নিয়েও মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন কর্মসংস্থানে ব্যর্থ মোদী সরকার। যার ফলে মহিলাদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। রাহুল গান্ধীও তাঁর ভাষমে আরও বলেন যে, ভারতে নতুন করে সেভাবে কাজের সুযোগ তৈরি হচ্ছে না। এর ফলে সমাজের বুকে হিংসা, ঘৃণা এবং মাদকাসক্ত হওয়ার মতো ঘটনার সংখ্যা বাড়ছে। রাহুল গান্ধী মনে করছেন যতক্ষণ না পর্যন্ত একজন এই সত্যটাকে মোকাবিলা করছে ততক্ষণ এর উপরে তাঁর পক্ষে নিয়ন্ত্রণ আনা অসম্ভব। প্রধানমন্ত্রী এই সত্যকে মোকাবিলা করতে চান না বলেও অভিযোগ করেন তিনি।
কংগ্রেস সভাপতি জানান, লোকসভা নির্বাচনে কংগ্রেস জয় পেয়ে কেন্দ্রে ক্ষমতায় এলে মহিলা সংরক্ষণ বিল-কে পাস করানোর উদ্য়োগ নেওয়া হবে। আইনসভায় মহিলা প্রতিনিধিত্বের সংখ্যা বাড়ুক সেটা চায় কংগ্রেস।
এই জনসভা থেকে এদিনও ফের একবার রাফালে ইস্য়ু নিয়ে সরব হন রাহুল গান্ধী। তিনি বলেন, 'এই কোরাপুটেও হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড-এর প্ল্যান্ট রয়েছে। প্রধানমন্ত্রী হ্যালের কাছ থেকে রাফালে চুক্তি ছিনিয়ে নিয়ে গিয়ে অনিল আম্বানিকে দিয়েছেন, যাকে ৩০,০০০ কোটি টাকার কনট্রাক্ট পাইয়ে দেওয়া হয়েছে। এই অর্থ হ্যাল-এর।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে এদিন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকেরও কড়া সমালোচনা করেছেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করে বলেন, মহিলাদের এমপাওয়ারমেন্টে ব্যর্থ ওড়িশার বিজেডি-র নবীন পট্টনায়েকের সরকার। প্রতিদিন গড়ে ১২ জন মহিলা এই রাজ্যে ধর্ষণের শিকার হন বলেও অভিযোগ করেন রাহুল এবং এরমধ্যে মাত্র ৭ জন বিচার পায় বলেও দাবি করেন তিনি। এই পরিস্থিতি গত চার-পাঁচ বছরে আরও অবনতি হয়েছে বলে দাবি করেন রাহুল গান্ধী। ওড়িশায় কংগ্রেস ক্ষমতায় ফিরে এলে শিক্ষা, স্বাস্থ্য-কে অগ্রাধিকার দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications