ফের 'ধ্যানে' গিয়েছেন রাহুল গান্ধী! মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফের বিদেশ সফরে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এরই মধ্যে কংগ্রেসের তরফে মোদী সরকারের বিরুদ্ধে বড় বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে।
ফের বিদেশ সফরে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এরই মধ্যে কংগ্রেসের তরফে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বড় বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে। ফলে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কংগ্রেসের তরফে রাহুল গান্ধীর দেশে না থাকার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। তবে কংগ্রেসের দাবি রাহুলের পরামপ্শ মতোই সব কিছু করা হয়েছে।

দেশের বাইরে রাহুল
কংগ্রেস মুখপত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, রাহুল গান্ধী আগেও বিভিন্ন সময়ে মেডিটেশনাল ভিজিটের জন্য বাইরের দেশে গিয়েছেন। এই মুহুর্তে তিনি সেইরকমই এক সফরে রয়েছেন।

রাহুলের পরামর্শেই এগিয়েছে দল
কংগ্রেস মুখপত্র রণদীপ সুরজেওয়ালা দাবি করেছেন, রাহুল গান্ধীর পরামর্শেই এগিয়েছে দল। এক থেকে আট নভেম্বরের মধ্যে ৩৫ টি সাংবাদিক সম্মেলন করা হবে, দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি কথা তুলে ধরে। রাহুলের সঙ্গে আলোচনা করেই এই পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেশব্যাপী কংগ্রেসের কর্মসূচি
একদিকে যেমন এক থেকে আটই নভেম্বর দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে ৫৩ টি সাংবাদিক সম্মেলন করা হবে, ঠিক অন্য দিকে ৫ থেকে ১৫ অক্টোবর দেশ ব্যাপী বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস। যেখানে এনডিএ শাসনে দেশের অর্থনীতির কথা তুলে ধরা হবে।

রাহুল আগে গিয়েছিলেন কাম্বোডিয়ায়
২১ অক্টোবর বিধানসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী এমনই এক সফরে গিয়েছিলেন কাম্বোডিয়ায়। তবে প্রচারের একেবারে শেষ পর্যায়ে তিনি দেশে ফিরে এসেছিলেন। মহারাষ্ট্র কিংবা হরিয়ানার ফল নিয়ে রাহুলের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও শক্তি নিয়ে রাহুল ফিরবেন রাজনীতিতে
সিনিয়র কংগ্রেস নেতা একে অ্যান্টনি সম্প্রতি বলেছেন, রাহুল রাজনীতিতে পুরোপুরি ফিরবেন আরও শক্তি নিয়ে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications