ফের একবার 'ভারত ধর্ষণের রাজধানী' বিতর্ক উস্কে দিলেন রাহুল গান্ধী
ফের একবার 'ভারত ধর্ষণের রাজধানী' বিতর্ক উস্কে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
ফের একবার 'ভারত ধর্ষণের রাজধানী' বিতর্ক উস্কে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ ঝাড়খণ্ডের হাজারিবাগে নির্বাচনী প্রচারে গিয়ে এক জনসভায় কংগ্রেস নেতা বলেন, 'আজ বিশ্ব ভারতের দিকে তাকিয়ে বলে, ভারত বিশ্বের ধর্ষণ রাজধানী। উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়ক এক যুবতিকে ধর্ষণ করল। তবে সেই বিষয়ে কোনও কথা বললেন না প্রধানমন্ত্রী মোদী।'

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাহুলের প্রশ্ন
াহুল গান্ধী আরও বলেন, 'আজ দেশের মহিলারা নিজেদের বাড়ির বাইরে পা রাখতে ভয় পায়। প্রধানমন্ত্রীজি, আপনি এ কেমন রক্ষা করছে মহিলাদের।' এদিকে দেশে মহিলাদের উপর বাড়তে থাকা অত্যাচারের প্রতিবাদে নিজের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেসের অন্তরবর্তিকালীন সভাপতি তথা রাহুল গান্ধীর মা সনিয়া গান্ধী।

একদিন আগেও এই বিতর্কিত মন্তব্যটি করেছিলেন রাহুল
একদিন আগেই ওয়ানাডে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে বলেন, এনডিএ সরকারের আমলে ভারত ধর্ষণের রাজধানীতে পরিণত হয়েছে। গোটা বিশ্বের কাছে লজ্জার যে ভারতে আজ একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। কোনও দৃকপাত নেই সরকারের। মহিলা নিরাপত্তায় মোদী সরকার শোচনীয়ভাবে ব্যর্থ।

দেশে একের পর এক ঘটনা ঘটছে দেশে
প্রসঙ্গত, একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে দেশে। নির্ভয়া-কাণ্ডের পরও শিক্ষা নেয়নি দেশ। হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণের পর পুড়িয়ে মেরেছে ধর্ষকরা। তার আগে উন্নাও-কাণ্ডে ধর্ষিতাকে আদালতে যাওয়ার পথে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়েছে। এই সব বিষয়েই কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল সরব হয়েছে বিজেপির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications