সেনা মোদীজির ব্যক্তিগত সম্পত্তি নয়! ফের মোদীকে বিতর্কের আহ্বান রাহুলের

দেশব্যাপী পঞ্চমদফার নির্বাচনের দুদিন আগে ফের বিতর্কের জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানালেন কংগ্রেস সভাপতি। চাকরি, অর্থনীতি এবং কৃষি নিয়ে তিনি এই বিতর্ক চান বলে জানিয়েছেন।

দেশব্যাপী পঞ্চমদফার নির্বাচনের দুদিন আগে ফের বিতর্কের জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানালেন কংগ্রেস সভাপতি। চাকরি, অর্থনীতি এবং কৃষি নিয়ে তিনি এই বিতর্ক চান বলে জানিয়েছেন। এদিন তিনি পাকিস্তান ভিত্তিক জঙ্গি মাসুদ আজহারকে ১৯৯৯ সালে মুক্তি দেওয়া নিয়েও বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন।

সন্ত্রাসবাদ নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ

সন্ত্রাসবাদ নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ

সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধীর প্রশ্ন, মাসুদ আজহারকে কে পাকিস্তানে পাঠিয়েছিল। কংগ্রেস কি তাকে পাকিস্তানে পাঠিয়েছে। সন্ত্রাসবাদের সঙ্গে কারা সমঝোতা
করেছে, প্রশ্ন তুলেছেন রাহুল। তিনি বলেন, সত্য হল, বিজেপি সন্ত্রাসবাদের সঙ্গে সমঝোতা করেছে।

বুধবার বিশ্বের সন্ত্রাসবাদীর তালিকায় জৈশ-ই-মহম্মদের প্রধানকে স্থান দিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। ১৯৯৯ সালে আইসি-৮১৪ বিমানকে বন্দি মুক্ত করতে
তৎকালীন অটলবিহারী বাজপেয়ীর সরকার মাসুদ আজহার-সহ তিন জঙ্গিকে মুক্ত করেছিল।

সন্ত্রাসবাদের মোকাবিলা নিয়ে তুলনা

সন্ত্রাসবাদের মোকাবিলা নিয়ে তুলনা

রাহুল গান্ধী এদিন বলেন, সন্ত্রাসবাদকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে। তাদের ইউপিএ সরকার নরেন্দ্র মোদীর থেকে কঠোরভাবে সন্ত্রাসবাদকে মোকাবিলা করেছিল বলে দাবি করেছেন রাহুল গান্ধী। ইউপিএ আমলের সার্জিক্যাল স্ট্রাইক ছিল ভিডিও গেম। নরেন্দ্র মোদীর এই বক্তব্যের প্রেক্ষিতে রাহুলের মন্তব্য, সেনাবাহিনীকে অপমান করেছেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীতে রাজনীতির রঙ তারা লাগাননি দাবি করে রাহুল বলেন, সেনা মোদীজির ব্যক্তিগত সম্পত্তি নয়।

চাকরি ও অর্থনীতি নিয়ে আক্রমণ

চাকরি ও অর্থনীতি নিয়ে আক্রমণ

দেশে চাকরি ও অর্থনীতির প্রশ্নে রাহুল গান্ধীর আক্রমণ নরেন্দ্র মোদীকে। তাঁর মতে, ২০১৬-র নভেম্বরে নোটবাতিলের সিদ্ধান্ত নিয়ে গরিব মানুষকে আঘাত করেছিলেন
প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতিতে দেওয়া 'ন্যায়'-এর মাধ্যমে অর্থনীতিকে ফের তারা গতিতে ফিরিয়ে আনবেন বলে জানিয়েছেন তিনি। মানুষের হাতে টাকা থাকলেই,
সেটা তারা বাজারে খরচ করতে পারবেন। আর অর্থনীতিতেও গতি আসবে বলে মন্তব্য করেছেন তিনি

বিতর্কের আহ্বান

বিতর্কের আহ্বান

হাতে থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের ব্যবহার করেন না বলে অভিযোগ করেছেন রাহুল। তিনি বলেছেন, ১০ মিনিট সময় দিন, চাকরি, দুর্নীতি নিয়ে বিতর্কে আসুন। সে বিতর্ক যেখানে খুশি হতে পারে, তা কোনও ভাবেই অনিল আম্বানির বাড়িতে নয়, বলে কটাক্ষ করেছেন তিনি।

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+