জয়পুরে সিএএ বিরোধী শিবিরে বক্তব্য রাখবেন রাহুল গান্ধী
জয়পুরে সিএএ বিরোধী শিবিরে বক্তব্য রাখবেন রাহুল গান্ধী
২৮ জানুয়ারি জয়পুরে সিএএ বিরোধী সমাবেশে যোগ দেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্ভবত সেটাই হবে সিএএ নিয়ে কংগ্রেস নেতার তৃতীয় প্রকাশ্যে আন্দোলন। এর আগে দিল্লি এবং গুয়াহাটিতে সমাবেশ করেছেন কংগ্রেস নেতা।

রাজস্থানের সংগ্রেস সভাপতি অবনীশ পাণ্ডে জানিয়েছেন সেই সমাবেশ থেকে রাহুল কৃষকদের অধিকার নিয়েও সরব হবেন। ইতিমধ্যেই রাজস্থান সরকার সিএএ চালু না করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই নিয়ে পার্টি হাইকমান্ডের সঙ্গে বৈঠকও করেছেন।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা রাহুলের এই মিছিলের কর্মসূচির কথা ঘোষণা করে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। তিনি অভিযোগ করেছেন মোদী সরকার অনৈতিক ভাবে দেশে সিএএ চালু করতে চাইছে। এই আইন একেবারেই সংবিধান বিরোধী বলে দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications