সভাপতি পদ ছাড়বেনই! গোঁ ধরে রয়েছেন রাহুল গান্ধী, মহাফাঁপড়ে কংগ্রেস শিবির
কিছুতেই তিনি আর সভাপতি পদে থাকতে চাইছেন না। এবং রাহুলের নাকি মত বদলেরও কোনও সম্ভাবনা নেই।
শনিবার কংগ্রেস ওয়ার্কিং কাছে নিজের ইস্তফা জমা দেন রাহুল গান্ধী। লোকসভা ভোটে বিপর্যয়ের দায় মাথায় নিয়ে তিনি সভাপতির পদ ছাড়তে চেয়েছেন। তবে সেই আর্জি সর্বসম্মতভাবে কংগ্রেস ওয়ার্কিং কমিটি খারিজ করে দিয়েছে। যদিও এই নিয়ে আলোচনা থামছে না। এবং শোনা গিয়েছে, রাহুল গান্ধী পদ ছাড়বেন বলে গোঁ ধরে রয়েছেন। কিছুতেই তিনি আর সভাপতি পদে থাকতে চাইছেন না। এবং রাহুলের নাকি মত বদলেরও কোনও সম্ভাবনা নেই।

এনডিটিভি সূত্রে খবর, রাহুল ইতিমধ্যে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল ও আহমেদ প্যাটেলের সঙ্গে দেখা করে নিজের বক্তব্য জানিয়েছেন। বলেছেন, নতুন সভাপতি খুঁজে নিতে। তিনি আর পদে থাকতে চাইছেন না।
একইসঙ্গে রাহুল চাইছেন কংগ্রেসের নতুন সভাপতি যেন গান্ধী পরিবারের বাইরের কেউ হন। ফলে প্রিয়াঙ্কা গান্ধী বা সনিয়া গান্ধীর আর সভাপতি হওয়ার সম্ভাবনা নেই।
প্রসঙ্গত লোকসভা নির্বাচনে এবারও বিরাট পরাজয় হয়েছে কংগ্রেসের। বিরোধী দলের জন্য প্রয়োজনীয় অন্তত দশ শতাংশ আসনও জোগাড় করতে পারেনি। ফলে রাহুল গান্ধী সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। যে প্রস্তাব খারিজ হয়ে যায়।












Click it and Unblock the Notifications