জম্মু ও কাশ্মীরের রাজ্যপালকে টুইটেই জবাব রাহুলের! আমন্ত্রণ গ্রহণ করে দিলেন বার্তা

জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের আমন্ত্রণ গ্রহণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার রাজ্যপাল রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলেছিলেন,

জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের আমন্ত্রণ গ্রহণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার রাজ্যপাল রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলেছিলেন, তিনি বিমান পাঠিয়ে দেবেন উপত্যকার পরিস্থিতি দেখার জন্য। এদিন তারই উত্তর দিয়ে টুইট করেন রাহুল গান্ধী।

জম্মু ও কাশ্মীরের রাজ্যপালকে টুইটেই জবাব রাহুলের! আমন্ত্রণ গ্রহণ করে দিলেন বার্তা

এদিন সত্যপাল মালিকের টুইটের জবাব দিলেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, তাঁদের কোনও বিমানের দরকার নেই। বিরোধীদের এক প্রতিনিধিদল সেখানে যাবে। যে দলে তিনিও থাকবেন। তবে সেখানে ভ্রমণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎকারের স্বাধীনতা তাদের দিতে হবে। স্বাধীনতা দিতে হবে সেখানকার নেতা এমন কী সেনা জওয়ানদের সঙ্গে কথা বলারও।

রাহুল গান্ধী কাশ্মীরে হিংসা নিয়ে মন্তব্য করেছিলেন। সেই পরিস্থিতিতে রাজ্যপাল মালিক সোমবার বলেছিলেন, বিমান পাঠিয়ে দেবেন পরিস্থিতি দেখার জন্য। একই সঙ্গে রাজ্যপাল বলেছিলেন, রাহুল গান্ধী লজ্জিত হবেন শুনে যে, তাঁর দলের এক সাংসদ বোকার মতো মন্তব্য করেছেন সংসদে। একইসঙ্গে রাহুল গান্ধীকে কাশ্মীরে যাওয়ার জন্য আহ্বান জানান রাজ্যপাল।

কিছু নেতা অভিযোগ করেছিলেন কাশ্মীরে হিংসা চলছে। এরই প্রেক্ষিতে এমন মন্তব্য করেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+