'মানুষ চেয়েছে মোদী প্রধানমন্ত্রী হোন', হার মেনে বিজেপিকে শুভেচ্ছা রাহুলের

ওয়েনাডে জিতলেও ঘরের মাঠে আমেঠিতে হারলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একইসঙ্গে উত্তরপ্রদেশ সহ গোটা দেশে ফের একবার স্বপ্নভঙ্গ হল কংগ্রেসের।

ওয়েনাডে জিতলেও ঘরের মাঠে আমেঠিতে হারলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একইসঙ্গে উত্তরপ্রদেশ সহ গোটা দেশে ফের একবার স্বপ্নভঙ্গ হল কংগ্রেসের। এদিন ফলাফলের চিত্র কিছুটা পরিষ্কার হতেই সাংবাদিক সম্মেলন করে নিজের হার স্বীকার করে নিলেন রাহুল গান্ধী। স্পষ্ট জানালেন, মানুষ প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীকে চেয়েছে। তিনি প্রধানমন্ত্রী হবে। আজ অন্য কিছু আলোচনা না করে আমি নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাব। মানতেই হবে, বিজেপি ও মোদী দারুণ জয় পেয়েছেন।

হার মেনে বিজেপিকে শুভেচ্ছা রাহুলের

রাহুল বলেছেন, সারা দেশের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। এনডিএ-কে ফের ক্ষমতায় ফিরিয়েছে মানুষ। আমি স্বাগত জানাচ্ছি। তবে কংগ্রেস কর্মীরা যেভাবে সারা দেশে প্রচার চালিয়েছেন, তাতে আমি খুশি। আমাদের লড়াই জারি থাকবে। আমরা কংগ্রেসের আদর্শ নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়ে যাব। কংগ্রেসের বিচারধারা সবসময় প্রাসঙ্গিক থাকবে। দলের কর্মীরা কাউকে ভয় পাবেন না।

আমেঠিতে হার সম্পর্কে বলতে গিয়ে রাহুল বলেন, আমেঠির মানুষকে ধন্যবাদ। স্মৃতি ইরানিকে তাঁরা জিতিয়েছেন। আশা করি স্মৃতি আমেঠির মানুষের পাশে থেকে তাঁদের জন্য কাজ করবেন। আর হার নিয়ে আজই বিশ্লেষণ করা সম্ভব নয়। দলীয় স্তরে তার বিশ্লেষণ হবে। আজ শুধু ভারতের নাগরিক হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের একবার ক্ষমতায় আসার জন্য ধন্যবাদ করতে চাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+