রাফায়েল নিয়ে মোদীর রাতের ঘুম ছোটাবেন রাহুল, তৈরি ৬ সদস্যের টাস্ক ফোর্স
রাফায়েল চুক্তি নিয়ে কেন্দ্রকে আক্রমণের রাস্তা থেকে যে কংগ্রেস সরছে না, তা ফের একবার স্পষ্ট করে দিয়েছেন দলের সভাপতি রাহুল গান্ধী।
রাফায়েল চুক্তি নিয়ে কেন্দ্রকে আক্রমণের রাস্তা থেকে যে কংগ্রেস সরছে না, তা ফের একবার স্পষ্ট করে দিয়েছেন দলের সভাপতি রাহুল গান্ধী। রাফায়েল নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণের ধার বাড়াতে ছয় সদস্যের টাস্ক ফোর্স তৈরি করলেন রাহুল গান্ধী।

রাফায়েল নিয়ে আগামিদিনে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে ফে নিশানা করতে চলেছেন বলে জানিয়ে দিয়েছেন রাহুল। এই নিয়ে সারা দেশে প্রতিবাদ ছড়িয়ে দেওয়া, চুক্তিতে কেন্দ্র কোন কোন ভুল করেছে তা একেবারে তৃণমূল স্তরে ছড়িয়ে দিতে চান কংগ্রেস সভাপতি।
সিনিয়র কংগ্রেস নেতা জয়পাল রেড্ডি এই কমিটির প্রধান নির্বাচিত হয়েছেন। সেই দলে রয়েছেন রণদীপ সূরযেওয়ালা, শক্তি সিং গোহিল, অর্জুন মোদওয়ালিয়া, পবন খেড়া, প্রিয়াঙ্কা চতুর্বেদী ও জয়বীর শেরগিল।
কংগ্রেস সূত্রে খবর, দলের ৫০ জন বাছাই নেতা ১০০টি শহরে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রকে রাফায়েল নিয়ে বিঁধতে তৈরি হয়ে রয়েছেন। খুব শীঘ্রই দেশের সব প্রান্তে সেই সাংবাদিক বৈঠক হবে।
গত কয়েকমাসে ইউপিএ আমলে হওয়া রাফায়েল চুক্তি ও এনডিএ আমলে হওয়া চুক্তির তুলনা করে কেন্দ্রকে তুলোধোনা করে চলেছেন রাহুল। আগামিদিনেও যে এই পরম্পরা তিনি বজায় রাখবেন তা এদিন দলীয় সভাপতি হিসাবে তিনি স্পষ্ট করে দিয়েছেন।












Click it and Unblock the Notifications