ভারতের সামরিক ক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ অমিত শাহের, কবিতার লাইন তুলে কটাক্ষ রাহুলের

ভারতের সামরিক ক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ অমিত শাহের, কবিতার লাইন তুলে কটাক্ষ রাহুলের

ভারতের সামরিক ক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করায় এবার স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি লাদাখ সীমান্তে চিন-ভারত উত্তেজনার মাঝেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ আমেরিকা ও ইজরাইলের পর ভারতই মনে হয় একমাত্র দেশ যারা তাদের সীমান্ত রক্ষা করতে পারে।”

ভারতের সামরিক ক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ অমিত শাহের, কবিতার লাইন তুলে কটাক্ষ রাহুলের

এই মন্তব্যের পরই উর্দু কবি মির্জা গালিবের কবিতার লাইন তুলে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে অমিত শাহের সমালোচনা করেন রাগুল গান্ধী। তিনি 'স্বপ্নের দুনিয়ায়’ ভাসছেন বলেও তোপ দাগতে দেখা যায় সোনিয়া পুত্রকে। এদিন হিন্দিতে তিনি টুইট করেন, “ সাবকো মালুম হ্যা সীমা কি হাকিকত, লেকিন দিল কো খুশ রাখনে কো শাহ-ইয়াদ হে খেয়াল আচ্ছা হ্যাঁ”

যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "প্রত্যেকেই সীমান্তের এর বাস্তবতা সম্পর্কে জানেন। তবে মনকে খুশি রাখতে অমিত শাহের এই ধারণাটি বেশ ভাল।" এদিকে এই বছরের শেষ দিকে হতে চলেছে বিহারের বিধানসভা নির্বাচন। আর তার জন্যই প্রচারাভিযানের জন্য জোর কদমে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। বিহার নির্বাচনকে সামনে রেখে প্রথম ভার্চুয়াল সমাবেশে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রী ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বেশ কিছু প্রশস্তি বাক্য বলেন। তার কথায় বর্তমানে, “ভারতের প্রতিরক্ষা নীতি ব্যাপকভাবে স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। ” এরপরেই ভারতের প্রতিরক্ষা ক্ষমতার সঙ্গে আমেরিকা ও ইজরায়েল তুলনা টানেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+