রাহুল-প্রিয়াঙ্কার বরফ-খেলার খুনসুটিতে স্বপ্নসুন্দর অনুভূতি কাশ্মীরে, ভাইরাল সেই ছবি

দুই ভাই-বোন স্নো-বল ফাইটে মেতে উঠতে দেখে সবাই সেই নয়ানিভিরাম দৃশ্য উপভোগ করতেও শুরু করে।

১৪৫ দিন পথ হেঁটে চার হাজার কিলোমিটার পরিক্রমা শেষে কাশ্মীরে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা শেষের আনন্দের ছবি দেখা গেল কাশ্মীরজুড়ে। এদিন আবার রাহুলের পাশে হাঁটলেন বোন প্রিয়াঙ্কাও। বোনকে পাশে পেয়ে এক আদুরে মুহূর্ত উপহার দিলেন রাহুল গান্ধী।

বরফ খেলায় মেতে উঠলেন রাহুল ও প্রিয়াঙ্কা

বরফ খেলায় মেতে উঠলেন রাহুল ও প্রিয়াঙ্কা

দুই ভাই-বোনের খুনসুটিতে তখন ভারত জোড়ো যাত্রায় এক অন্য আলো উদ্ভাসিত হল। ভারত জোড়ো যাত্রা শেষের আনন্দে বরফ নিয়ে খেলায় মেতে উঠলেন রাহুল ও প্রিয়াঙ্কা। একেবারে শিশুসুলভ এক অনুভূতি খেলে গেল তাঁদের চোখে মুখে। ভাই-বোনের সেই আদুরে অুনুভূতি দু-চোখ ভরে পর্যবেক্ষণ করলেন উপস্থিত জনতা।

ছোটোবেলার দিনে ফিরে গেলেন রাহুল-প্রিয়াঙ্কা

ছোটোবেলার দিনে ফিরে গেলেন রাহুল-প্রিয়াঙ্কা

রাহুল ও প্রিয়াঙ্কার ভাই-বোনের জুটিতে যে আনন্দঘন পরিবেশ তৈরি হল তুষারাবৃত কাশ্মীরের বুকে, তা বহু মানুষকে তাঁদের ছোটোবেলার দিনে ফিরিয়ে দেবে। পুরনো স্মৃতি আবার জাগিয়ে তুলবে। যিনি যত বড় মানুষই হন না কেন, ভাই-বোনেদের একত্রিত হওয়া যে আলাদা এক আবেগ ও অনুভূতির সৃষ্টি করে তা রাহুল-প্রিয়াঙ্কার এই ছবি না দেখলে বিশ্বাস হবে না।

রাহুল-প্রিয়াঙ্কার স্নো-বল ফাইটে নয়ানিভিরাম দৃশ্য

রাহুল-প্রিয়াঙ্কার স্নো-বল ফাইটে নয়ানিভিরাম দৃশ্য

তৃষারবৃষ্টির মধ্যেই শ্রীনগরের রাস্তায় হাঁটছেন দুই ভাই-বোন। হঠাৎই রাস্তায় হাঁটতে হাঁটতে রাহুলের মধ্যে দুষ্টুমি বুদ্ধি খেলে য়ায়। বরফ নিয়ে বোনের মাথার উপর ছড়িয়ে দেন। প্রিয়াঙ্কাও পাল্টা রাহুলের দিকে বরফ ছুঁড়তে থাকেন। দুই ভাই-বোনকে স্নো-বল ফাইটে মেতে উঠতে দেখে সবাই সেই নয়ানিভিরাম দৃশ্য উপভোগ করতেও শুরু করেন।

চক্ষু সার্থক ভাইবোনের আদুরে খুনসুটিতে

চক্ষু সার্থক ভাইবোনের আদুরে খুনসুটিতে

একটি ছবিতে দেখা যায়, রাহুল গান্ধী যখন একতাল বরফ নিয়ে প্রিয়াঙ্কার দিকে ছুড়তে যাবেন, তখন প্রিয়াঙ্কা পিছন থেকে এসে হাত মুড়ে ধরেছেন দাদা রাহুলের। এইসব নানা খুনসুটি শুধু উপস্থিত কংগ্রেস কর্মী-সমর্থকরাই নন, শ্রীনগরের ছাদ থেকে বাড়ির মেয়ে-বউয়েরাও দেখেছেন। তাঁদের চক্ষু সার্থক করেছেন ভাইবোনের আদুরে খুনসুটি দেখে।

ভারত জোড়ো যাত্রায় ফুটে উঠল আদুরে মুহূর্ত

ভারত জোড়ো যাত্রায় ফুটে উঠল আদুরে মুহূর্ত

ভারত জোড়ো যাত্রা কাশ্মীরে প্রবেশ করতেই প্রিয়াঙ্কা গা্ন্ধী এসে যোগ দিয়েছিলেন। রাহুলের পাশে পাশে পথ হেঁটেছেন। শ্রীনগরে কংগ্রেস দফতরে এদিন তেরঙ্গা তোলেন রাহুল গান্ধী। তারপর এগিয়য়ে যান গন্তব্যে। শ্রীনগরে তখন চলছে তুষারপাত। চারপাশ বরফে আবৃত। তখনই ফুটে ওঠে ওই আদুরে মুহূর্ত।

প্রতিটি ভাই-বোনেরই কাছে স্বপ্নসুন্দর ছবি উপহার

প্রিয়াঙ্কা ও রাহুলের সেই খুনসুটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এদিন। অনুরাগীরা তাঁদের পাল্টা ভালোবাসায় ভরিয়ে দেন। অবশ্য এটাই প্রথমবার নয়, রাহুল ও প্রিয়াঙ্কা এক জায়গায় হলেই এমন আদুরে ছবি ধরা পড়ে। একেবার ঘরোয়া পরিবেশে ঘরোয়া সম্পর্কে তাঁদের মাততে দেখা যায়। যে ছবি প্রতিটি ভাই-বোনেরই কাছে স্বপ্নসুন্দর হয়ে ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+