কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে, সিদ্দারামাইয়া-শিবকুমার দ্বন্দ্ব মেটাতে রাহুল নামলেন ময়দানে
কর্নাটকে ঐতিহাসিক জয় পাওয়ার পরও সংকী্রণ লড়াই অব্যাহত কংগ্রেসের অন্দরে। কে হবেন কর্নাটকের মুখ্যমন্ত্রী, তা নিয়ে কেউ জমি ছাড়তে রাজি নন। শেষপর্যন্ত সিদ্দারামাইয়া ও শিবকুমারদের বোঝাতে আসরে নামতে হল প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধীকে।
মঙ্গলবার দফায় দফায় সিদ্দারামইয়া ও শিবকুমারের সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাতেও জট কাটেনি। অবশেষে আসরে নামলেন রাহুল গান্ধী। তিনি তাঁর ভারত জোড়ে যাত্রায় যে মন্ত্রে এক করেছিলেন উভয়কে, আবারও তিনি দুই হেভিওয়েটকে হাত ধরাধরি করে চলার পথ দেখাবেন।

সূত্রের খবর,, সিদ্দারামাইয়ার নামই চূড়ান্ত হয়ে গিয়েছে। সিদ্দারামাইয়ার অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে তাঁকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেস হাইকম্যান্ড প্রদেশ সভাপতিকে বোঝাতে সমর্থ হয়েছেন। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, যদি নির্ধারিতই হয়ে যায়, তাহলে এখনও দুই নেতার সঙ্গে কীসের বৈঠক করছেন রাহুল গান্ধী।
বুধবার সিদ্দারামাইয়ার সঙ্গে ৩০ মিনিট বৈঠকের পর শিবকুমারকে নিয়ে বসেছেন রাহুল গান্ধী। উভয়ের মধ্যে বৈঠক চলছে। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে মনোনীত করা হবে, তা এখনও ঝুলে রয়েছে। দৌড়ে সিদ্দারামাইয়াই এগিয়ে ছিলেন। কংগ্রেস চেষ্টা চালিয়ে শিবকুমারকে বুঝিয়ে বিরত করতে।
কংগ্রেস বিরাট জয় পেয়েছে দক্ষিণী রাজ্যে। তারপর তারা সতর্ক ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা ভেবে। এমন কোনো সিদ্ধান্ত তাঁরা নিতে চাইছেন না, যা বুমেরাং হয়ে যায়। তাই এখনও বৈঠক চলছে। সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিতে চাইছে কংগ্রেস। যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে।

পরবর্তী কর্নাটকের মুখ্যমন্ত্রী চূড়ান্ত করার শেষ দিন বুধবারই। কারণ আগামীকাল বৃহস্পতিবার নয়া মুখ্যমন্ত্রী শপথ নেবেন, তা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। ফলে কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী চয়নে বিতর্কের অবসান ঘটিয়ে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। রাহুল গান্ধীর উপরই ঘুরেফিরে বর্তেছে গুরু দায়িত্ব।

কংগ্রেস পার্টির প্রধান মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার সিদ্দারামাইয়া ও শিবকুমারের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। আর এদিন রাহুল গান্ধী বৈঠক করছেন। খুব শীঘ্রই জানা যাবে কার নামে সিলমোহর পড়ে। কে হন কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, সিদ্দারামাইয়াই সঙ্গে বেশিরভাগ বিধায়কের সমর্থন রয়েছে। তারপর তিনি অভিজ্ঞ। আর এটাই তাঁর শেষ নির্বাচন বলে তিনি নিজেই জানিয়েছেন। তাই তাঁকে শেষ সুযোগটা দিতে চাইছে কংগ্রেস। আর শিবকুমারের কাছে পড়ে রইল ভবিষ্যৎ। তিনিই যে এই মুহূর্তে কংগ্রেস পার্টির সর্বোচ্চ রাজ্য নেতা ও কর্নাটক কংগ্রেসের মুখ তা বলার অপেক্ষা রাখে না।
ছবি সৌ:পিটিআই












Click it and Unblock the Notifications