করোনা আবহে ভারতীয় অর্থনীতি থমকে থাকার নেপথ্যে কারণ হবে আমেরিকা! কোন সতর্কবার্তা রঘুরামের?
চিন-মার্কিন সংঘাত ভারতীয় বাণিজ্যকে আরও থমকে দেবে। এমনই মত প্রকাশ করেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। এদিন বিশ্ব বাণিজ্য নিয়ে বলতে গিয়ে রঘুরাম বলেন, করোনা প্রকোপের মাঝএ যখন ভারত ও ব্রাজিলের মতো দেশগুলি আর্থনৈতিক ভাবে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক সেই সময় মার্কিন-চিন সংঘাত এই অর্থনৈতিগ প্রগতির চাকা ফের থমকে দেবে।

কী বলেন রঘুরাম
এদিন রঘুরাম স্পষ্ট ভাষায় বলেন, করোনা পরবর্তী সময়ে বিশ্ব যখন অর্থনীতি পুনর্জীবিত করার চেষ্টা করবে তখন স্বাভাবিক ভাবেই ইউরোপ ও আমেরিকার অনেক বড় সংস্থাই দেউলিয়া হওয়ার পথে হাঁটবে। এর জন্যে আমাদের অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে এই সময়ে।

চিন-ওয়াশিংটন সংঘাত নিয়ে আশঙ্কা প্রকাশ রঘুরামের
এছাড়া আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসতেই চিনের সঙ্গে ওয়াশিংটনের সংঘাত নিয়ে আশঙ্কা প্রকাশ করেন রঘুরাম। তিনি বলেন, মার্কিন ও চিনা সরকারের একে অপরের সঙ্গে এই সংঘাত বিশ্ব অর্থনীতিকে থমকে দেবে। এর জেরে সব থেকে বেশি ক্ষতি গ্রস্ত হবে ভারত, মেক্সিকো ও ব্রাজিলের মতো উন্নয়নশীল অর্থনীতিগুলি।

করোনা ভ্যাকসিন নিয়ে আশঙ্কা রঘুরামের
এর আগে রঘুরাম রাজন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ২০২০ সালেও যদি করোনা ভ্যাকসিন বেহ হয়ে যায়, তা হলেও করোনার প্রভআবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি মন্দা কাটিয়ে পথে ফিরতে দীর্ঘ সময় নেবে। রাজনের যুক্তিতে, 'যদি ভ্যাকসিন বেরিয়ে যায় তা হলেও তা প্রচুর মানুষকে দিতে হবে। এটার জন্য সময় লাগবে। এবং এসব প্রক্রিয়া শেষ করতে করতে পরের বছরের জুন-জুলাই হয়ে যাবে। তার আগে স্বস্তিতে কেউই রেস্তোঁরা বা কোনও জনবহুল এলাকাতে যাবেন না।'

অনাদায়ী ঋণের পরিমাণ অভূতপূর্ব মাত্রায় বৃদ্ধি পাবে
এছাড়া আরও একটি সতর্কবার্তায় রঘুরাম বলেন, 'আগামী ছ'মাসের মধ্যে অনাদায়ী ঋণের পরিমাণ অভূতপূর্ব মাত্রায় বৃদ্ধি পেতে চলেছে। সমস্যাটির প্রতি যত দ্রুত যথাযথ নজর দেওয়া যায় ততই মঙ্গল। কোভিড অতিমারী ও সংক্রমণ ঠেকাতে জারি হওয়া লকডাউন দেশের ব্যবসা-বাণিজ্যের প্রভূত ক্ষতি করে দিয়েছে যার ফলে ঋণ পরিশোধ করার পরিস্থিতি প্রতিকূল হয়ে পড়েছে।' তিনি আরও বলেন, 'অবশ্যই সরকার কিছু সংস্কার নিয়ে এসেছে। এই সংস্কারের কথা অনেকদিন ধরে বলা হচ্ছে। যদি সঠিক ভাবে প্রয়োগ করা যায় তাহলে এর ফলে অর্থনীতির একটি বড় অংশ উপকৃত হবে।'












Click it and Unblock the Notifications