বিজেপির রথ ধাক্কা খেতেই ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস, পালাবদলে স্বপ্নভঙ্গ
ঝাড়খণ্ডে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসছে কংগ্রেস-জেএমএম-আরজেডি জোট। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হচ্ছেন জেএমএম সুপ্রিমো হেমন্ত সোরেন। তার আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির রঘুবর দাস।
ঝাড়খণ্ডে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসছে কংগ্রেস-জেএমএম-আরজেডি জোট। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হচ্ছেন জেএমএম সুপ্রিমো হেমন্ত সোরেন। তার আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির রঘুবর দাস। সোমবার ভোট গণনার শুরু থেকেই পালাবাদলের ইঙ্গিত ছিল। তা স্পষ্ট হতেই রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস।

সোমবার রাত সাড়ে ১০টা পর্যন্ত বিজেপি জয়ী হয় ২৪টি আসনে। আর একটি মাত্র আসনে তারা এগিয়ে রয়েছে। উল্টোদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ২৯টি আসনে জয়ী হয়েছে। এখনও এগিয়ে রয়েছে একটি আসনে। তাদের জোট শরিক কংগ্রেস জিতেছে ১৫টি আসনে। একটি আসনে এগিয়ে রয়েছে। অপর শরিক দল আরজেডি জয়ী হয়েছে একটি আসনে।
অর্থাৎ বিরোধী জোট ৪৫টি আসনে জয় সুনিশ্চিত করেছে। এখনও এগিয়ে রয়েছে দুটিতে। হার সুনিশ্চিত হতেই মুখ্যমন্ত্রী রঘুবর দাস পদত্যাগ করলেন। পরপর দুবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল তার। তাই হার স্বীকার করে তিনি ইস্তপা দিয়ে শুভেচ্ছা জানালেন হেমন্ত সোরেন।
রঘুবার দাস ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পরে বলেন, জনগণের ম্যান্ডেট বিজেপির পক্ষে ছিল না। তবে মানুষ যা রায় দিয়েছেন, আমরা তাকে সম্মান করি। আমি আশা করি হেমন্ত সোরেন ও তাঁর সরকার জনগণের স্বপ্ন পূরণে কাজ করবে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications