রাফালের নথি ফাঁস নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা কেন্দ্রের
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক রাফালে মামলায় এদিন বুধবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা করল।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক রাফালে মামলায় এদিন বুধবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা করল। জানিয়েছে, রাফালে মামলায় যে তথ্য আদালতে জমা করা হয়েছে বা ফাঁস করা হয়েছে তা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে সংবেদনশীল। কারণ ফ্রান্সে তৈরি যুদ্ধবিমান যুদ্ধের কাজে ব্যবহৃত হয়।

প্রতিরক্ষা মন্ত্রক হলফনামায় জানিয়েছে, আবেদনকারীরা যে নথি জমা করেছেন, তা সংবেদনশীল। যাঁরা নথি ফাঁসের পিছনে রয়েছেন, তাঁরা গর্হিত অপরাধ করেছেন। জাতীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও কেন্দ্র শীর্ষ আদালতে হলফনামায় জানিয়েছে।
একইসঙ্গে আদালতে জানানো হয়েছে, যে নথি ফাঁস হয়েছে তার থেকে অসম্পূর্ণ তথ্য নিয়ে বিকৃতভাবে তা পেশ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আদালতে জানায়, রাফালে মামলায় বেশ কিছু নথি প্রতিরক্ষা মন্ত্রকের কার্যালয় থেকে চুরি গিয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট ফের একবার বিতর্কিত রাফালে মামলা শুনতে রাজি হয়েছে। সেই মামলার শুনানিতেই ফের একবার নানা চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications