রাফালে নিয়ে উত্তপ্ত সংসদ হল মুলতুবি, মুখ খুললেন প্রতিরক্ষা সচিব

রাফালে বিতর্ক নিয়ে ফের একবার তপ্ত হল সংসদ।

রাফালে বিতর্ক নিয়ে ফের একবার তপ্ত হল সংসদ। লোকসভা ও রাজ্যসভা মুলতুবি হয়ে যায়। ফিনান্স বিল পাশ করানোর জন্য আর কয়েকদিন সময় রয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন বাজেট নিয়েও আলোচনা হবে। এর মধ্যেই রাফালে নিয়ে আলোচনা বারবার সংসদ উত্তপ্ত করে তুলছে।

রাফালে নিয়ে উত্তপ্ত সংসদ হল মুলতুবি, মুখ খুললেন প্রতিরক্ষা সচিব

এদিন তৃণমূল কংগ্রেসের তরফে সৌগত রায় আলোচনার প্রস্তাব রাখেন। তিনি অভিযোগ করেন, মোদী-শাহ প্রতিরক্ষার কোমর ভাঙার চেষ্টা করছেন। সবমিলিয়ে হট্টগোলের মাঝে রাজ্যসভা এদিন সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে। লোকসভা দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাফালে ও প্রতিরক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখেন। কংগ্রেস প্রতিরক্ষা নিয়ে কোনও কাজ করেনি। কংগ্রেস চায়নি, কোনওদিনও চায়না বায়ুসেনা মজবুত হোক। ইতিহাস বলছে, দালালি ছাড়া কংগ্রেস প্রতিরক্ষায় কোনও কাজ করেনি। বায়ুসেনাকে মজবুত করার কাজে কংগ্রেস বাধা দিচ্ছে বলেও প্রধানমন্ত্রী অভিযোগ করেন।

এর আগে কংগ্রেস অভিযোগ করেছে, রাফালে চুক্তি করে রিলায়েন্স গোষ্ঠীর অনিল আম্বানিকে ৩০ হাজার কোটি টাকার সুবিধা পাইয়ে দিয়েছেন মোদী। এদিন প্রতিরক্ষা সচিব জানিয়েছেন, রাফালে দরদাম নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্যের সঙ্গে দামের কোনও সম্পর্ক নেই। এমনটাই জানিয়েছেন জি মোহন কুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+