রাফালের গুরুত্বপূর্ণ নথি চুরি গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক থেকে, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

রাফালে যুদ্ধবিমান চুক্তি নিয়ে মামলায় ফের একসঙ্গে অনেকগুলি আবেদনকে এক জায়গায় করে শুনানিতে বসল সুপ্রিম কোর্ট।

রাফালে যুদ্ধবিমান চুক্তি নিয়ে মামলায় ফের একসঙ্গে অনেকগুলি আবেদনকে এক জায়গায় করে শুনানিতে বসল সুপ্রিম কোর্ট। এর আগে গতবছরের শেষে রাফালে বিমান নিয়ে মামলায় কেন্দ্রের পক্ষে রায় দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, স্বচ্ছভাবে চুক্তি হয়েছে ফ্রান্স ও ভারত সরকারের মধ্যে। এদিন ফের সেই রায় পুনর্বিবেচনায় বসেছে আদালত।

রাফালের নথি চুরি গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক থেকে

এদিন শুনানি হচ্ছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতির বেঞ্চে। রয়েছেন বিচারপতি সঞ্জয় কউল ও কেএম জোসেফ।

কেন্দ্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল দাবি করেছেন, প্রতিরক্ষা মন্ত্রক থেকে কিছু নথি খোয়া গিয়েছে। যারা রাফালে চুক্তির খুঁটিনাটি জনসমক্ষে আনছেন তাঁরা সরকারি গোপনীয়তা আইন ভঙ্গ করছেন। একইসঙ্গে আদালত অবমাননা করছেন।

যে নথি চুরি হয়েছে তা নিয়ে তদন্ত চলছে বলে আদালতে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। এই বিষয়ে কী পদক্ষেপ করা হয়েছে তা আদালতে জানাতে নির্দেশ দিয়েছেন মুখ্য বিচারপতি।

আদালতে জানানো হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রক থেকে যে নথি চুরি গিয়েছে সম্ভবত ভিতরে কাজ করা সরকারি কর্মীরাই সরিয়েছেন। এতে দেশের সুরক্ষার প্রশ্ন জড়িত বলে আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+