সংসদের দুই কক্ষে ঝড় তুলতে চলেছে রাফালে চুক্তি ও তিন তালাক বিল

ভারতীয় সংসদের দুই কক্ষে ঝড় তুলতে চলেছে দুটি বিষয়ে আলোচনা।

ভারতীয় সংসদের দুই কক্ষে ঝড় তুলতে চলেছে দুটি বিষয়ে আলোচনা। এর আগে রাফালে বিমান চুক্তি ও তিন তালাক নিয়ে সংসদ অচল হয়েছে। ফের এদিন এই দুটি বিষয় আলোচনার জন্য স্থির হয়েছে। নিম্নকক্ষ লোকসভায় রাফালে চুক্তি ও উচ্চকক্ষ রাজ্যসভায় তিন তালাক বিল নিয়ে আলোচনা হবে।

সংসদের দুই কক্ষে ঝড় তুলতে চলেছে রাফালে চুক্তি ও তিন তালাক বিল

গত সপ্তাহে লোকসভায় তিন তালাকের সংশোধিত বিল পাশ হয়ে গিয়েছে। এবার তা নিয়ে রাজ্যসভায় আলোচনা হবে। আর এদিকে রাফালে চুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর তা লোকসভায় আলোচনার জন্য উঠছে।

এই দুটি বিষয়ের পাশাপাশি এদিন লোকসভায় আধার ও অন্যান্য আইন (সংশোধনী) বিল ২০১৮ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। রাজ্যসভায় কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, এর আগে গতবছরের শেষে লোকসভায় তিন তালাক বিল উত্থাপিত হলে তা ধ্বনি ভোটে পাশ করিয়ে নেয় নরেন্দ্র মোদী সরকার। কংগ্রেস বিলের বিরোধিতায় ওয়াকআউট করে। তাদের সঙ্গ দেয় এআইএমআইএম, টিডিপি, তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দলগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+