চিনের অস্ত্র কুপোকাত করতে 'একাই একশো' রাফায়েল! বেজিংকে ছাপিয়ে কতটা শক্তিধর হতে চলেছে দিল্লি
রাত পোহলেই ভারতে নামবে রাফায়েলের চাকা। লাদাখের সংঘাতের পরিস্থিতিতে ফ্রান্সের এই যুদ্ধবিমান আপৎকালীন পরিস্থিতিতে ভারতে আসতে চলেছে। এই যুদ্ধবিমান শুধু মানসিক যুদ্ধেই নয়, বরং ময়দানের পেশীশক্তিতেও চিনকে কুপোকাত করতে সমর্থ। কেন এমন দাবি উঠছে, তা একনজরে দেখে নেওয়া যাক।

ভারত-চিনের আকাশ সীমায় শক্তি পরীক্ষা
রাফায়েল ৪.৫ জেনারেশন যুদ্ধবিমান, যার সঙ্গে টক্কর দেওয়ার জন্য চিন সীমান্তে প্রস্তুতি নিচ্ছে চিনের জে -২০। এই জে ২০ অবশ্য় পঞ্চম জেনারেশন যুদ্ধবিমান বলে পরিচিত। তবে প্রশ্ন উঠছে, ভারতে রাফায়েল আসায় চিনকে কোন কোন খাতে ছাপিয়ে যেতে পারবে ভারতের আকাশসীমার পেশীশক্তি? সেই পর্ব সম্পর্কে বিশেষজ্ঞরা একাধিক বক্তব্য রাখছেন।

কেন রাফায়েল বেশি জোরালো
ভারতের যেমন সুখোই রয়েছে, তারই সমকক্ষ চিনের গর্ব জে-২০ বা চেংডু যুদ্ধবিমানের ইঞ্জিন। এই ইঞ্জিন থার্ড জেনারেশনের ইঞ্জিন । ফলে তার সঙ্গে রাফায়েলের তুলনা করা যায় না। জে ২০ নিয়ে চিন অযথা বাড়াবাড়ি করে তার 'হাইপ' তুঙ্গে রেখেছে। অন্যদিকে, জে ২০ এর বহু যন্ত্রাংশ ঠিকভাবে চলাচল করছে কি না, তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে।

রাফায়েল ও জে ২০ এর অস্ত্রের পরিস্থিতি
জে ২০ তে অস্ত্রের শক্তি অনেকটাই রাফায়েলের তুলনায় কম। উল্লেখ্য, বিশেষজ্ঞদের দাবি, যদি চিনের জে ২০ সেরাই হতো,তাহলে তারা রাশিয়ার দরবারে গিয়ে সেদেশের সু৩৫ কিনতে চাইত না। এমনকি বলা হচ্ছে, রাশিয়ার যুদ্ধবিমানও রাফায়েলের তুলনায় কিছুই নয়।
ফ্রান্সের যুদ্ধবিমান যেখানে একযোগে ৪ টি মিসাইল তাক করতে পারে সেখানে রাশিয়ার যুদ্ধবিমান অস্ত্র নিক্ষেপে এতটা পটু নয়।

আকাশসীমায় ভারতের রাজ!
রাফায়েলের অস্ত্রবহন ক্ষমতাও অনেক বেশি। নিজের থেকে ১.৫ গুণ ভারী জিনসি সে সঙ্গে নিয়ে আকাশে উড়ে যেতে পারে। ফলে এতে অস্ত্র যেমন বেশি রাখা যায়,তেমনই জ্বালানি অনেকটা রেখে বহুক্ষণ আকাশসীমা দাপিয়ে বেড়ানোর সুযোগ থাকছে। রাফাায়েলের আগমনের সঙ্গে শেষ মুহূর্তে ভারত যোগ করেছে হ্যামার মিসাইলের আবেদন. ফলে সবমিলিয়ে আকাশপথে চিনকে ইঞ্চিতে ইঞ্চিতে মাত দিতে ভারতে আসছে রাফায়েল।












Click it and Unblock the Notifications