পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রাক্তন বায়ুসেনা প্রধানের! রাফাল-এস ৪০০ মিসাইল নিয়ে প্রতিবেশীকে বার্তা

রাফাল যুদ্ধবিমান ও এস-৪০০ মিসাইল নিয়ে উচ্ছ্বসিত অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া৷ তিনি মনে করেন, আকাশে যুদ্ধের ক্ষেত্রে ভারতকে কৌশলগত সুবিধা দেবে রাফাল যুদ্ধবিমান৷ তাঁর মতে, 'নতুন এই যুদ্ধবিমান কেনার উদ্দেশ্য হল পাকিস্তানের আকাশসীমায় তাদের যুদ্ধবিমানকে ধ্বংস করা৷ আমাদের আকাশসীমায় ঢোকার পর নয়৷'

রাফাল যুদ্ধবিমান এবং এস-৪০০ মিসাইলের মারণ কম্বিনেশন

রাফাল যুদ্ধবিমান এবং এস-৪০০ মিসাইলের মারণ কম্বিনেশন

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাফাল যুদ্ধবিমান এবং এস-৪০০ মিসাইল একসঙ্গে ভারতীয় বায়ুসেনাকে এই অঞ্চলের অন্য দেশের তুলনায় এগিয়ে দিয়েছে৷ তাই, ভারতের বিরুদ্ধে যুদ্ধের আগে দু'বার ভাববে শত্রু দেশ৷ আর লাদাখ নিয়ে চিনের সঙ্গে চলমান সংঘাতের আবহে এটি ভারতকে অ্যাডভান্টেজ জেবে বলে মত প্রাক্তন বায়ুসেনা প্রধানের।

পাকিস্তানি যুদ্ধবিমানকে তাদের আকাশসীমায় ধ্বংস করবে রাফাল

পাকিস্তানি যুদ্ধবিমানকে তাদের আকাশসীমায় ধ্বংস করবে রাফাল

তিনি বলেন, 'এস-৪০০ মিসাইল এবং রাফালের উদ্দেশ্য পাকিস্তানি যুদ্ধবিমানকে তাদের আকাশসীমায় ধ্বংস করা৷ আমাদের আকাশসীমায় ঢোকার পর নয়৷' গতবছরের ফেব্রুয়ারিতে বালাকোট এয়ারস্ট্রাইকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'গতবছরের ২৭ ফেব্রুয়ারি বালাকোট এয়ারস্ট্রাইকের পর পাকিস্তানি যুদ্ধবিমান ভারতে ঢুকত না, যদি তখন ফ্রান্সের তৈরি এই রাফাল থাকত৷'

রাফাল আশতেই কাঁপতে শুরু করেছি চিন-পাকিস্তান

রাফাল আশতেই কাঁপতে শুরু করেছি চিন-পাকিস্তান

দিন পাঁচেক আগে ভারতের হাতে পৌঁছেছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান৷ ফ্রান্স থেকে ৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আম্বালা বিমানঘাঁটিতে পৌঁছেছে সেটি৷ আর তারপরই রাফাল নিয়ে পাকিস্তান ও চিনের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। রাফালকে বলা হয়, মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফ্ট। অনেক উঁচু থেকে হামলা চালানো, যুদ্ধজাহাজ ধ্বংস করা, মিসাইল নিক্ষেপ এমনকি পরমাণু হামলা চালানোর ক্ষমতাও রয়েছে রাফালের। পাকিস্তান ও চিনের আগ্রাসন বন্ধ করতে রাফাল ফাইটার জেট বায়ুসেনার অন্যতম অস্ত্র হয়ে উঠবে বলেই মত বায়ুসেনার।

রাফাল আসাতে শক্তি তুলনার সমীকরণে বদল

রাফাল আসাতে শক্তি তুলনার সমীকরণে বদল

এদিকে রাফাল প্রসঙ্গ উঠলেই অনেকই চিনের 'স্টেলথ এয়ার সুপিরিওরিটি ফাইটার' জে-২০-র সঙ্গে এর তুলনা টানা শুরু হতে থাকে। যদিও সামরিক বিশেষজ্ঞদের মতে রাফাল আসার পরে আকাশ-যুদ্ধের প্রযুক্তিতে চিনকে পিছনে ফেলে দিতে চলেছে ভারতীয় বায়ু-সেনা। পাশাপাশি উৎকর্ষের দিক থেকেও ভারতের অন্যতম প্রধান প্রতিযোগী পাকিস্তান বিমানবাহিনীও কার্যত তুলনাতেই আসবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+