Anant Ambani Radhika Merchant: পোশাক থেকে যেন আলো ঠিকরে বেরচ্ছে, ক্রিস্টাল বসানো পোশাকে দেখা গেল রাধিকাকে
Anant Ambani Radhika Merchant: অম্বানী পরিবারে বসেছে চাঁদের হাট। পরিবারের ছোট ছেলে অনন্ত অম্বানীর বিয়ের আর মাত্র কয়েকদিন বাকি। বিয়ে যে কতটা ধুমধাম করে হচ্ছে, তার আঁচ পাওয়া গিয়েছে আগেই। প্রি-ওয়েডিং-এর অনুষ্ঠানেই জাঁকজমত ছিল দেখার মতো। আর এবার বিয়ের আগে প্রাক বিবাহের অনুষ্ঠান শুরু হয়েছে আন্তিলিয়ায়।
রীতি মেনে সব অনুষ্ঠানই হচ্ছে সেখানে। পরিবারের সব সদস্য ছাড়াও সেখানে একে একে উপস্থিত হচ্ছেন তারকারা। আর এই সব অনুষ্ঠানে অম্বানী পরিবারের সদস্যদের পোশাক একেবারে চোখে পড়ার মতো (Anant Ambani Radhika Merchant)।

গত ৬ তারিথে ছিল 'সঙ্গীত' অনুষ্ঠান। থিম ছিল ইন্ডিয়ান রিগাল গ্ল্যাম। সেই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক পরছেন সবাই। ইশা অম্বানী থেকে শ্লোকা, প্রত্যেকেই নজর কাড়ছেন তাঁদের পোশাকে। তবে বলা বাহুল্য, আকর্ষণের কেন্দ্রে রয়েছেন অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্ট।
শুক্রবারের অনুষ্ঠানে দেখা গেল, রাধিকার প্যাস্টেল ((Anant Ambani Radhika Merchant) রঙের পোশাক থেকে যে আলো ঠিকরে বেরচ্ছে। টিস্যু স্কার্টের ওপর হাতের কাজ করা। ক্রিস্টাল বসানো থাকায় আলোয় একেবারে চকচক করছে রাধিকার পোশাক। অনন্তের পরণে ছিল কাজ করা জ্যাকেট। তাঁর সোনালি কাজ করা পোশাক তৈরি করেছে আবু জানি-সন্দীপ খোসলা।
একসঙ্গে হাত ধরে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে আসে রাধিকা। তিনি বারবার বলতে থাকেন, সবাই যেন খেয়ে যান। নীতা অম্বানীর স্টাইল নিয়ে নতুন করে কিছু বলার নেই।
আগামী ১২ জুলাই আন্তিলিয়ায় বসছে বিয়ের আসর। সব ক্ষেত্রের তারকা অতিথিরা উপস্থিত থাকবেন এদিন। সেই অনুষ্ঠানের দিকে রয়েছে সবার নজর। সঙ্গীত সেরিমনিতে পরিবারের সব সদস্যকেই নাচতে দেখা যায় সঙ্গীত অনুষ্ঠানে। মুকেশ অম্বানীও অংশ নেন সেখানে। নীতা অম্বানীকে গোলাপি পোশাকে দেখা গিয়েছে এদিন। শাহরুখ খানের 'দিওয়াঙ্গি' গানে তাঁদের নাচের দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications