আনুষ্ঠানিক বাগদান সারলেন অনন্ত-রাধিকা! পুত্রবধূর হাতে হাত ধরে ছবি তুললেন নীতা আম্বানি
আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে বাগদান সম্পন্ন হন বিজনেস টাইকুন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। গত কয়েকদিন আগেই দুজনের রোকা অনুষ্ঠানের ছবি সামনে এসেছিল। কিন্তু আজ আনুষ্ঠানিক ভাবে অনন্ত এবং রাধিকা এ
Anant Ambani Radhika Merchant Engagement: আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে বাগদান সম্পন্ন হন বিজনেস টাইকুন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। গত কয়েকদিন আগেই দুজনের রোকা অনুষ্ঠানের ছবি সামনে এসেছিল। কিন্তু আজ আনুষ্ঠানিক ভাবে অনন্ত এবং রাধিকা একে অপরের বাগদান সম্পন্ন হয়েছে।
আর এই অনুষ্ঠান উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে গোটা অ্যান্টিলিয়া। সকাল থেকে দেশ-বিদেশের বহু অতিথিদের ভিড় অ্যান্টিলিয়ার সামনে।

আম্বানি ও রাধিকা মার্চেন্টের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক।
বলে রাখা প্রয়োজন, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক। একে অপরকে বহু বছর ধরে তাঁরা চেনেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গোলধোনা এবং চুনারিবিধি মতো অনুষ্ঠান এদিন সম্পন্ন হয়েছে। আর এই অনুষ্ঠান উপলক্ষ্যে নাচ-গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর তাতে অংশ নিতে দেখা যায় নীতা আম্বানি সহ পরিবারের অন্যান্য সদস্যদের। আর এই উপলক্ষ্যে একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়ে আম্বানির বাড়িজুড়ে।

একাধিক রীতি মানা হয়
এদিন রাধিকা মার্চেন্টের পরিবারকে আমন্ত্রণ করতে সকালে তাঁদের বাড়িতে যেতে দেখা যায় ইশা আম্বানি সহ পরিবারের অন্যান্য সদস্যদের। সন্ধ্যায় আম্বানি পরিবারের রীতি অনুযায়ী আরোতি এবং বিশেষ পুজোতে অংশ নেন মার্চেন্ট পরিবারের সদস্যরা। এরপর সকলে মিলে মন্দিরে ভগবান কৃষ্ণের আশির্বাদ নেন। এরপর গণেশ পুজো দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। সেখানেই পাঠ করা হয় লগন পত্রিকা অর্থাৎ বিয়ের নিমন্ত্রণ-পত্র। বলে রাখা প্রয়োজন, এনকোর হেলথকেয়ার-এর সিইও বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট।

বাগদানের ঘোষণা করেন ইশা
ইশা আম্বানি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বাগদানের ঘোষণা করেন। এরপর দুজনের আংটি বদল হয়। এছাড়াও একাধিক রীতি মানা হয়। অনন্ত হল মুকেশ আম্বানি ছোট ছেলে। আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছেন তিনি। রিলায়েন্স পরিবারের একটা অন্যতম সদস্য অনন্ত। জিও এবং রিলায়েন্স রিটেল ভ্যানচার বোর্ডের সদস্য হিসাবে রয়েছেন তিনি। বর্তমান রিলায়েন্স এনার্জি সংক্রান্ত ব্যবসার অন্যতম কর্নধার অনন্ত।

এটা ভরসা-আশ্বাসের হাত।
অন্যদিকে বলে রাখা প্রয়োজন, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন রাধিকা। বর্তমানে তিনি এনকোর হেলথ কেয়ারের অন্যতম বোর্ড অফ ডিরেক্টর। শুধু তাই নয়, আম্বানি পরিবারের ছোট বউ রাধিকা প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পী। গত বছরের জুন মাসে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে হবু বউমার 'আরাঙ্গেত্রম' অনুষ্ঠান মহা জাঁকজমক করে পালন করেছিলেন আম্বানি দম্পতি। রাধিকা নীতা আম্বানির খুব পছন্দের মানুষ। আজ একাধিক ছবিতে দেখা যায় নীতা আম্বানি ছোটবউমার হাত ধরে রয়েছেন। অনেকে বলছেন, এটা ভরসা-আশ্বাসের হাত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications