থানার বড়বাবুর চেয়ারে রাধে মা, ভাইরাল হল ছবি

দিল্লির বিবেক বিহারে এসএইচও -র চেয়ারে বসে রাধে মা, পাশেই হাতজোড় করে দাঁড়িয়ে এসএইচও, ছবি হল ভাইরাল

একদিকে জেল থাটছে রাম রহিম। অপরদিকে থানায় ঢুকে বড়বাবুর চেয়ারে বসে দুলছেন আরেক ধর্মগুরুমা রাধে মা। আর পাশেই হাত জোড় করে দাঁড়িয়ে স্টেশন হাউস অফিসার। সঙ্গে থানার অন্যান্য পুলিশকর্মীরা। ছবিটি দিল্লির বিবেক বিহার থানার। গত সপ্তাহে এই ঘটনা ঘটলেও ছবিটি বৃহস্পতিবারই ভাইরাল হয়ে পড়ে।

থানার বড়বাবুর চেয়ারে রাধে মা, ভাইরাল হল ছবি

এই ছবি ভাইরাল হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই চাপে রয়েছেন এসএইচও সঞ্জয় শর্মা। তাঁর দাবি, রাধে মা মিনিট কয়েকের জন্য তাঁর চেয়ারে বসেছিলেন, এবং তিনি সবিনয় রাধে মাকে চেয়ার ছেড়ে উঠে যেতে বলেছিলেন। সঞ্জয় শর্মা জানাচ্ছেন, গত ২৮ সেপ্টেম্বর কয়েকজন ভক্তকে নিয়ে রামলীলা যাওয়ার পথে থানায় ঢুকে রাধে মা শৌচাগার ব্যবহার করতে চান। শৌচাগার থেকে বেরিয়ে, তাঁর অনুমতি না নিয়েই এসএইচও-র চেয়ারে বসে পড়েন রাধে মা। এসব কিছুই মাত্র ৫ মিনিটের ব্য়বধানে হয়েছে।

কিন্তু ছবিতে দেখা যাচ্ছে এসএইচও সঞ্জয় শর্মা গলায় চুনরি নিয়ে হাসিমুখে হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন। তার কোনও জবাব অবশ্য তিনি দিতে পারেননি। অপরদিকে দিল্লির জিটিবি এনক্লেভে রাধের মা-র সঙ্গে দাঁড়িয়ে বেশ কয়েকজন পুলিশকর্মীকে গান-বাজনা করার ভিডিও ভাইরাল হয়েছে।

রাধে মা-র প্রতি পুলিশকর্মীদের এত আনুগত্যের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের মুখপাত্র দেবেন্দ্র পাঠক। কোথাও কোনও ভুল বা আইনভঙ্গ পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+