মহারাষ্ট্রে বিরোধী জোট তছনছ, বিজেপির পথে প্রাক্তন কংগ্রেস নেতা, পিছনে আরও ১০ বিধায়ক

রাধাকৃষ্ণ ভিকে পাতিল এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন।

বিধানসভার বিরোধী নেতার পদ তিনি আগেই ছেড়ে দিয়েছিলেন। কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ না খুললেও রাজ্য স্তরের নেতাদের নিয়ে অসন্তুষ্ট ছিলেন মহারাষ্ট্রের বিধানসভার প্রাক্তন দলনেতা তথা রাজ্য কংগ্রেসের অন্যতম মুখ রাধাকৃষ্ণ ভিকে পাতিল। এবার তিনিও বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। ফলে মহারাষ্ট্রে কংগ্রেস বিপদে পড়ল বলেই মনে করা হচ্ছে।

রাধাকৃষ্ণর ইস্তফা

ছেলে সুজয় পাতিল লোকসভা ভোটের আগেই দল বদলে বিজেপিতে চলে গিয়েছিলেন। তাঁর হয়ে রাধাকৃষ্ণ প্রচারও করেন বলে অভিযোগ। এবার তিনি দলই ছেড়ে দিয়েছেন। এদিন বিধানসভার অধ্যক্ষর কাছে নিজের ইস্তফাও জমা দিয়েছেন তিনি।

পিছনে আরও দশ বিধায়ক

ঘটনা হল, শুধু রাধাকৃষ্ণ নন, আরও আট থেকে দশ জন কংগ্রেস বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর। একথা জানিয়েছেন কংগ্রেস নেতা আবদুল সাত্তার। তিনি বলছেন, রাজ্য কংগ্রেস নেতৃত্বের ওপরে সকলে ক্ষুব্ধ। ৮-১০জন নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। রাজ্য নেতৃত্ব দলকে ধ্বংস করছে।

সুজয়ের বিজেপিতে যোগ

সুজয়ের বিজেপিতে যোগ

প্রসঙ্গত, সুজয় পাতিল আহমেদনগর থেকে কংগ্রেসের টিকিটে দাঁড়াতে চাইলেও তাঁকে টিকিট দেওয়া হয়নি। সঙ্গী এনসিপিকে টিকিট দেওয়া হয়। যার ফলে ক্ষুব্ধ হয়ে তিনি দল ছাড়েন ও বিজেপিতে যোগ দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+