দুই ছেলের জন্য কেমন বউমা পছন্দ, মনের কথাটা জানিয়েই দিলেন লালু জায়া রাবড়ি
৭ মেয়ে আর ২ ছেলে লালুপ্রসাদ ও রাবড়ীদেবীর। মেয়েদের বিয়ে সারা হয়ে গিয়েছে। এখন লালু ও রাবড়ীর চিন্তা দুই ছেলেকে নিয়ে। তাঁদের জন্য এখন পাত্রী দেখা চলছে।
বড় ছেলে তেজপ্রতাপের বিয়ের জন্য উঠেপড়ে লেগেছেন লালু পত্নী রাবড়ি দেবী। কিন্তু হবু বউমা কেমন হবে, তা নিয়ে বায়ানাক্কা কম নেই তাঁর। যে সে মেয়ে তাঁর চলবে না। পুত্রবধূ হিসেবে চাই ঠিক কেমন মেয়ে চাইছেন তিনি তেজপ্রতাপের জন্য?
হবু পুত্রবধূকে হতে হবে একেবারেই ঘরোয়া। সিনেমা হল বা শপিং মলে ঘোরা মেয়ে একেবারেই চলবে না। একদিকে বাড়ির কাজ যেমন সামলাবে, অন্য়দিকে সাবলীল হতে হবে বাড়ির বাইরের কাজেও। সেইসঙ্গে হতে হবে সংস্কারী।

এক কথায় বলতে গেলে, নিজের মতই বউমা খুঁজছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেকথা বলতেও দ্বিধা করেননি রাবড়ি দেবী। অবশ্য শুধু তেজপ্রতাপ নয়, ছোট ছেলে তেজস্বীর ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে বলে জানিয়েছেন তিনি।
লালুপ্রসাদ যাদবের ৭০তম জন্মদিনে ছেলের বিয়ের প্রসঙ্গ উঠতেই এমনটা জানিয়েছেন রাবড়ি। তেজপ্রতাপ যাদব বর্তমানে বিহারের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। আর ছোট ছেলে তেজস্বী বিহারের উপমুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications