ঘৃণার বিষ ছড়িয়ে দেশ ভাগ করতে চাইছেন মোদী, ভোটের পর প্রথম মুখ খুললেন রাহুল
রাহুল-মোদী দৈরথে আজ সরগরম কেরল। একদিকে মোদী যখন ত্রিশূরে গুরুভায়ু মন্দিরে পুজো দিচ্ছেন অন্যদিকে ওয়ানাড়ে কংগ্রস সভাপতিকে নিয়ে চলছে বিজয়োল্লাস।
রাহুল-মোদী দৈরথে আজ সরগরম কেরল। একদিকে মোদী যখন ত্রিশূরে গুরুভায়ু মন্দিরে পুজো দিচ্ছেন অন্যদিকে ওয়ানাড়ে কংগ্রস সভাপতিকে নিয়ে চলছে বিজয়োল্লাস। ভোটের পর এই প্রথম ওয়ানাড় রাহুলকে শোনাল চৌকিদার চোর হ্যায় স্লোগান। ওয়ানাড়ে মানুষের এই উল্লাস হয়তো রাহুলকে কিছুটা হলেও দুঃখ ভুলতে সাহায্য করেছে। তাই এদিন ওয়ানাড় কংগ্রস আয়োজিত শুভেচ্ছা সভায আবার রাহুলকে দেখা গেল পুরনো মেজাজে।

লোকসভা ভোটের পর এই প্রথম চেনা মেজাজে বক্তব্য রাখলেন কংগ্রেস সভাপতি।
Kerala: Congress President Rahul Gandhi holds a road show in Kalpetta of Wayanad district. pic.twitter.com/zYiL8frlnc
— ANI (@ANI) June 8, 2019
মোদীকে ফের নিশানা করে রাহুল এদিন বলেছেন, ঘৃণার বিষ ছড়িয়ে দেশ ভাগ করতে চাইছেন মোদী। রাহুলের বক্তব্য শোনার পরেই করতালিতে ভরে যায় গোটা ময়দান। রাহুল বলেছেন, আমি হয়তো কড়া কথা বলি কিন্তু মোদী বিষ ছড়ান। রাহুলের সেই পুরনো মেজাজ দেখে ওয়ানাড়ের কলপট্টা শহরের ছোট্ট সভায় মানুষের উল্লাস কয়েকগুণ বেড়ে গিয়েছিল।
Congress President Rahul Gandhi in Kalpetta, Wayanad: Even though I belong to the Congress party our doors will be open for every single citizen of Wayanad, regardless of their age, regardless of where they come from, regardless of what ideology they come from. #Kerala pic.twitter.com/4UNma04cUH
— ANI (@ANI) June 8, 2019
জনসভার উচ্ছ্বাস দেখে রাহুলে উদ্যোম যেন কয়েকগুণ বেড়ে গিয়েছিল। তিনি অভিযোগ করেছেন মোদী একের পর এক মিথ্যে বলে গিয়েছেন প্রচারে। মিথ্যে কথা বলে ভোটে িজতেছেন। মানুষের ভাবাবেগ নিয়ে খেলা করেছেন মোদী। ওয়ানাড়ের বাসিন্দার প্রত্যাশা পূরণে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন। ওয়ানাড়ে সবস্তরের মানুষের জন্য কংগ্রেসের দরজা সবসময় খোলা থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল।












Click it and Unblock the Notifications