বাদল অধিবেশনে হবে না প্রশ্নোত্তর পর্ব, গণতন্ত্রের হনন' হচ্ছে, তীব্র আক্রোশে ফেটে পড়লেন ডেরেক
বাদল অধিবেশনে হবে না প্রশ্নোত্তর পর্ব, গণতন্ত্রের হনন' হচ্ছে, তীব্র আক্রোশে ফেটে পড়লেন ডেরেক
করোনা পরিস্থিতির মধ্যেই শুরু হতে চলেছে লোকসভার বাদল অধিবেশন। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা। কিন্তু তাতে কোনও প্রশ্নোত্তর পর্ব থাকবে না বলে জানানো হয়েছে। এতেই প্রবল আপত্তি জানিয়েছেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেস সাসংদ ডেরেক ও'ব্রায়েন সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে বলেছেন গণতন্ত্রের হনন করা হচ্ছে। কোনও ভাবেই এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।

করোনা পরিস্থিতিতে বাদল অধিবেশন
করোনা পরিস্থিতির মধ্যেই বসবে সংসদের বাদল অধিবেশন। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। করোনা সংক্রমণ যাতে না হয় সেকারণে তোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে সংসদে। গোটা এলাকা ডিসইনফেক্ট করা হচ্ছে। সংসদ কক্ষের ভেততেও চলছে জীবাণুনাশক স্প্রে। কীভাবে অধিবেশন পরিচালনা করা হবে তা নিয়ে রূপরেখা তৈরি করছে মোদী সরকার।

হবে প্রশ্নোত্তর পর্ব
করোনা পরিস্থিতির মধ্যেই সংসদ অধিবেশন বসলেও প্রশ্নোত্তর পর্ব রাখা হচ্ছে না। এমনই সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তা আগাম জানিয়েও দেওয়া হয়েছে সাংসদদের। অধিবেশন সংক্ষিপ্ত করার জন্যই নাকি এইব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছ মোদী সরকার।

ক্ষুব্ধ বিরোধীরা
প্রশ্নোত্তর পর্ব সংসদ অধিবেশনে না রাখার জন্য ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছেন, গণতন্ত্রের হনন করছে মোদী সরকার। বিরোধীদের কথা বলার কেড়ে নেওয়া হচ্ছে। কারণ প্রশ্নোত্তর পর্বই একমাত্র সময় হয় যেখানে সরকারের কাজ নিয়ে প্রশ্ন করতে পারেন বিরোধীরা।

স্পিকারকে চিঠি
মোদী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন অন্য কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এই নিয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন তিনি। এনসিপি নেতা শরদ পাওয়ারও মোদী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। যদিও ডিএমকে-র তরফে প্রশ্নোত্তর পর্বের দাবি জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications