একবার ডেলিভারিতেই একসঙ্গে চারটি শিশুর জন্ম দিলেন মা
হায়দ্রাবাদ, ১৪ নভেম্বর : রঙ্গীতা সামাইয়া একসঙ্গে চার শিশুর মা হলেন। চারটি শিশুকেই একসঙ্গে জন্ম দিলেন তিনি। সবচেয়ে আশ্চর্যের, আলাদা ভাবে নয়, একসঙ্গেই চারটি শিশুর ডেলিভারি করলেন চিকিৎসকেরা। যা নিয়ে ইতিমধ্যেই আলোড়ন পড়ে গিয়েছে।
রঙ্গীতা একসঙ্গে চার শিশুর জন্ম দিয়েছেন। তার মধ্য়ে তিনটি ছেলে ও একটি মেয়ে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের নাচারাম ইএসআই হাসপাতালে।

ডেকান ক্রনিক্য়ালসে প্রকাশিত খবর অনুযায়ী, চিকিৎসকেরা জানিয়েছেন, মা ও চার শিশু সকলেই ভালো আছে। সিজার করে চারটি শিশুকে ভূমিষ্ঠ করতে হয়েছে। এবং সকলের ওজনও স্বাভাবিক রয়েছে।
অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গালের পালাকুর্তি গ্রামের মেয়ে রঙ্গীতার সঙ্গে ২০০২ সালে বিয়ে হয় ওই একই জেলার লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা সামাইয়া নামে এক যুবকের।
এই নিয়ে দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন রঙ্গীতা। এর আগে একটি মেয়ের জন্ম দেন তিনি।












Click it and Unblock the Notifications