Russia Ukraine যুদ্ধের মধ্যেই রুদ্ধদ্বার বৈঠকে মোদী-বাইডেন, কী আলোচনা করল QUAD দেশগুলি?

যুদ্ধ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। আর সেই পরিস্থিতির প্রভাব পড়তে পারে ভারত সহ একাধিক দেশে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলিতে কী প্রভাব পড়তে পারে, কোন পথে ওই সব দেশগুলির উন্নয়ন হবে, তা নিয়ে আলোচনা করতেই বৈঠ

যুদ্ধ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। আর সেই পরিস্থিতির প্রভাব পড়তে পারে ভারত সহ একাধিক দেশে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলিতে কী প্রভাব পড়তে পারে, কোন পথে ওই সব দেশগুলির উন্নয়ন হবে, তা নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসল কোয়াড সদস্যদেশগুলি।

কী আলোচনা করল QUAD দেশগুলি?

ভারত, আমেরিকা ছাড়াও অস্ট্রেলিয়া, জাপানও কোয়াডের অন্তর্গত। এই সব দেশের রাষ্ট্রপ্রধানরা বৈঠকে বসলেন এ দিন। বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ সেই বৈঠক শুরু হয়। রুদ্ধদ্বার সেই বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

একাধিক বিষয়ের সঙ্গে সঙ্গে এ দিন ইউক্রেনের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সূত্রের খবর, এ দিনের বৈঠকে উপস্থিত সব দেশের রাষ্ট্রপ্রধানরা ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। মোদী এ দিন যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে বলেছেন, যাতে কূটনীতি ও আলোচনার পথে ফিরে আসে দুই দেশ।

ইন্দো-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে এ দিন।২০২১-এর সেপ্টেম্বরে কোয়াডের সদস্য দেশগুলির প্রধানরা ওয়াশিংটনে একজোট হয়ে বৈঠক করেছিলেন। বিদেশমন্ত্রকের তরফ থেকে বিবৃতি দিয়ে আগেই জানানো হয়, বৃহস্পতিবারের এই বৈঠকে কোয়াডের সদস্য দেশগুলির মধ্যে গত বৈঠকের প্রস্তাবগুলি নিয়ে আলোচনা হবে। পূর্ববর্তী বৈঠকগুলিতে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা কতটা কার্যকর ও ফলপ্রসূ হয়েছে, তাও খতিয়ে দেখা হয় এই বৈঠকে।

মূলত কোয়াডের পরবর্তী বৈঠক হওয়ার কথা ছিল জাপানে। ২০২২ সালের প্রথম দিকেই বৈঠকের আয়োজন করার কথা ছিল। তবে, দিনক্ষণ ঠিক ছিল না। কিছুটা তড়িঘড়িই এই বৈঠক হল। রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির কারণেই কোয়াড সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা চালানোর পরই আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া রাশিয়ার আর্থিক অনুদানে নিষেধাজ্ঞা জারি করে।

তবে রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে ভারত এই বিষয়ে রাশিয়ার আগ্রাসন কোনও সমালোচনা করেনি। কেন্দ্রের তরফে জানানো হয়, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনাই আপাতত সরকারের একমাত্র লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+